রানের পাহাড়ে চড়ছে ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২২, ১৪:২৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৪:২৫

তৃতীয় দিন সকালে বাংলাদেশকে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট করে নিজেদের লক্ষ্যে সফল হয়েছে ভারত। তার পর স্বাগতিকদের ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে দাপুটে ভঙ্গিতে। ২৫৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসেও রানের পাহাড় গড়তে যাচ্ছে তারা। চায়ের বিরতি পর্যন্ত ৩৯ ওভারে ১ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ১৪০। তাতে সফরকারী দল এগিয়ে ৩৯৪। ক্রিজে আছেন শুভমান গিল (৮০) ও চেতেশ্বর পূজারা (৩৩)।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিনই ফলোঅন শঙ্কায় পড়ে বাংলাদেশ। ৮ উইকেটে ১৩৩ রান নিয়ে দিন শেষ করেছিল স্বাগতিকরা। শুক্রবার সকালে ৫০ মিনিটের মতো প্রতিরোধ গড়তে পারে মিরাজ-এবাদত-খালেদরা। মিরাজের বিদায়ের পরই বাংলাদেশের ইনিংসের সমাপ্তি ঘটে। ভারতের ৪০৪ রানের জবাবে স্বাগতিক দল অলআউট হয়েছে ১৫০ রানে। তাতে সফরকারী দল ২৫৪ রানে এগিয়ে থেকে পুনরায় ব্যাট করতে নামে।

পিঠের সমস্যায় মাঠে নেই এবাদত হোসেন। সাকিবতো প্রথম ইনিংসে করতে পেরেছেন মাত্র ১২ ওভার। দ্বিতীয় ইনিংসে এখন অব্দি বোলিং করতে পারেননি। কার্যত তিন বোলারকে দিয়েই আক্রমণ পরিচালনা করতে হচ্ছে। চতুর্থ বোলার হিসেবে ইয়াসির আলী রাব্বিকে সাকিব ব্যবহার করেছেন। কিন্তু ৫ ওভার বোলিং করে উইকেট শূন্য এই অনিয়মিত স্পিনার। তবে টেস্ট উইকেট পেতে পারতেন তিনি। আম্পায়ার জোরালো আবেদনে সাড়া না দিলে সাকিব রিভিউ নিয়েছিলেন। ভেতরে ঢোকা বল শুভমান গিলের ব্যাটের ফাঁক গলে পায়ে আঘাত হানে। ইম্প্যাক্ট কোথায় সেটাই হয়তো দেখার ছিল আম্পায়ারের। কিন্তু তৃতীয় আম্পায়ার জানান, ডিআরএস অফলাইনে থাকায় পরীক্ষা করতে পারছেন না। দুর্ভাগ্যজনক ঘটনায় তাতে ভীষণ হতাশ হতে হয়েছে পুরো দলকে।

তার আগে অবশ্য একটি উইকেট নিতে পেরেছেন পেসার খালেদ আহমেদ। প্রতিনিয়ত শর্ট বল করে উইকেটের আশায় ছিলেন তিনি। সেই চেষ্টা বৃথা যায়নি। লেগ স্ট্যাম্পে করা খালেদের শট বল পুল করতে গিয়ে তাইজুলের হাতে ধরা পড়েন লোকেশ রাহুল। তার আগে অবশ্য উদ্বোধনী জুটিতে ৭০ রান যোগ করে ফেলেন লোকেশ-শুভমান। প্রথম উইকেটের পর চা বিরতি পর্যন্ত অনায়াসেই খেলে গেছেন গেছেন শুভমান-চেতেশ্বর। দ্বিতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়ে দ্বিতীয় সেশন শেষ করেন তারা।

এর আগে সকালের শুরুতে এবাদত হোসেনকে (১৭) গ্লাভসবন্দি করিয়ে লেজ ছেঁটে দেওয়ার কাছে চলে যায় ভারতীয় দল। উইকেট নেন কুলদীপ। মিরাজ অবশ্য তখনও প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন। কিন্তু যোগ্য সঙ্গী না থাকায় ৮২ বলে ২৫ রানেই ফিরতে হয় তাকে। অক্ষর প্যাটেলের ঘূর্ণিতে ২৫ রানে কিপারকে ক্যাচ দিয়েছেন তিনি। বাংলাদেশকে ধসিয়ে দিতে রিস্ট স্পিনার কুলদীপ যাদবের-ই বড় অবদান। ৪০ রানে ৫ উইকেট নিয়েছেন। ৩ উইকেট নিয়েছেন পেসার মোহাম্মদ সিরাজ।

গতকাল (বৃহস্পতিবার) লেট অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারত প্রথম ইনিংসে করেছে ৪০৪ রান। চেতেশ্বর পূজারা-শ্রেয়াস আইয়ারকে সেঞ্চুরি বঞ্চিত করতে পারলেও অষ্টম উইকেটে কুলদীপ যাদব ও রবীচন্দ্রন অশ্বীনের ৮৭ রানের জুটি বিপদে ফেলে দেয় স্বাগতিকদের। ওই জুটির পর উমেশ যাদবের ১০ বলে ১৫ রানের ইনিংসে ৪০৪ রান তুলে ফেলে সফরকারীরা। অশ্বিনের ব্যাট থেকে ৫৮ ও কুলদীপের ব্যাট থেকে আসে ৪০ রানের ইনিংস। একাধিক জীবন পাওয়া শ্রেয়াস আইয়ার ৮৬ ও চেতশ্বর পূজারা খেলেছেন ৯০ রানের ইনিংস।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম