অবসরের ঘোষণা দিলেন আজহার

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২২, ১৬:১৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৬:২৪

আর তিনটি টেস্ট খেললেই পাকিস্তানের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার নজির গড়তে পারতেন আজহার আলী। কিন্তু অভিজ্ঞ ব্যাটার তার আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিচ্ছেন। ইংল্যান্ডের বিপক্ষে ১৭ ডিসেম্বর শুরু হতে যাওয়া শেষ টেস্টের পর অবসরে যাচ্ছেন তিনি।

করাচি টেস্টের আগের দিন টেস্ট ছাড়ার ঘোষণা দিয়েছেন আজহার। ২০১৮ সালে ওয়ানডেকে বিদায় বলে দেওয়া সাবেক অধিনায়ক বলেছেন, ‘এতদিন ধরে নিজের দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য ছিল বড় সম্মান ও সৌভাগ্যের। বিদায় নেওয়ার সিদ্ধান্ত সবসময়ই কঠিন। তবে গভীরভাবে চিন্তা-ভাবনার পর অনুধাবন করতে পেরেছি, টেস্ট থেকে অবসরে যাওয়ার এটাই উপযুক্ত সময়।’

টেস্টে পাকিস্তানের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক আজহার আলী ৯৬টি ম্যাচ খেলেছেন। ৪২.৪৯ গড়ে তার সংগ্রহ ৭ হাজার ৯৭ রান। সেঞ্চুরি আছে ১৯টি। গোলাপী বলের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ানও তিনি। দুই দফা পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। ঘরের মাঠে তার অধীনেই একবার শ্রীলঙ্কা, আরেকবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতেছে।  

আজহার শেষ টেস্টের কথা মাথায় রেখে বিদায় বললেও একাদশে তার জায়গা হবে কিনা, সেটি এখনও নিশ্চিত নয়। সর্বশেষ মুলতান টেস্টে জায়গা পাননি। অধিনায়ক বাবর আজমকে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেছেন, ‘আমরা রাতে সিদ্ধান্ত নিবো। দেখা যাক কী হয়।’তার পর আজহারকে বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানিয়েছেন তিনি।

/এফআইআর/    
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম