ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা বলেই বিশ্বাস পাচ্ছেন মিরাজ!

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৬ ডিসেম্বর ২০২২, ২২:১৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ২২:১৪

চট্টগ্রাম টেস্ট জিততে বাংলাদেশকে করতে হবে ৫১৩ রান, হার এড়াতে টিকে থাকতে হবে পাক্কা দুইদিন। কঠিন এই সমীকরণ মেলানো প্রায় অসম্ভব। ১৪৫ বছরের টেস্টের ইতিহাসে যা আর নেই। তৃতীয় দিন শেষে ৪২ রান তুলে কিছুটা স্বস্তি নিয়েই হোটেলে ফিরতে পেরেছে বাংলাদেশ দল। তবে শনিবার ৪৭১ রানের লক্ষ্যে নাজমুল হোসেন শান্ত ও অভিষিক্ত জাকির হাসানদের নতুন মিশন শুরু হবে। সেই মিশনে সফল হতে পারলে ইতিহাস গড়বে বাংলাদেশ। আর হেরে গেলে টেস্টের পুরনো চিত্রই নতুন করে ফুটে উঠবে! বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মেহেদী হাসান মিরাজ অবশ্য ব্যাটারদের দিকে তাকিয়ে আছেন।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে ম্যাচের যা অবস্থা তাতে করে জয়ের চিন্তা করাও অস্বস্তিকর। আবার ড্রয়ের চিন্তা করাও ‘অসম্ভব’। এই অবস্থায় বিশেষ কোনও পরিকল্পনা নেই বাংলাদেশের। স্রেফ ব্যাটিং চালিয়ে যাওয়ার কথা শুনিয়েছেন মিরাজ, ‘ওইরকম পরিকল্পনা ঠিক করা যাবে না। কারণ এখনও দুই দিন বাকি। রানও অনেক বাকি। আমার কাছে মনে হয় ব্যাটারদের খেলায় থাকতে হবে। অবশ্যই এই ম্যাচে ফল আসবে। হয় আমরা জিতব, না হয় ওরা জিতবে। একটা জিনিস হলো, ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে।'

দ্বিতীয় ইনিংসে ৪২ রান তুলে অবিচ্ছিন্ন আছে দুই ওপেনার। অথচ প্রথম ইনিংসে ৩৯ রান তুলতেই বাংলাদেশ হারিয়েছিল ৩ উইকেট। ওই ইনিংসেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ! ভারত ৪০৪ রান করার পর স্রেফ ১৫০ রানে গুটিয়ে চরম ব্যাকফুটে চলে যায় দল। ভারত ফলোঅন না করিয়ে শুভমান গিল ও চেতশ্বর পূজারার দুই সেঞ্চুরিতে যোগ করে আরও ২৫৮ রান। যে উইকেটে প্রতিপক্ষ ব্যাটাররা রান করতে পারছেন, সেই একই উইকেটে বাংলাদেশের ব্যাটাররা হচ্ছেন ব্যর্থ।

মিরাজ অবশ্য উইকেটের দায় দিচ্ছেন না। তার মতে উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ উপযোগী, ‘উইকেট তো ভালো ছিল, এখনও ভালো আছে। একটা জিনিস কী যে, বাস্তবায়ন করাটা খুব জরুরি। ভালো সিদ্ধান্ত নেওয়া, পরিষ্কার মানসিকতা নিয়ে খেলা খুব জরুরি। আমার মনে হয়, আমরা ব্যাটাররা বুঝতে পেরেছি কোথায় ঘাটতি রয়েছে, প্রথম ইনিংসে আমরা কীভাবে আউট হয়েছি। আমি আশা করি ভালো একটা খেলা হবে, হার-জিত তো অনেক পরের ব্যাপার। এখনও দুই দিন বাকি আছে। আমি আশা করি আমাদের ব্যাটাররা ভালো খেলবে।'

চট্টগ্রামের এই উইকেটে ইতিহাস অনুপ্রেরণা জোগাতে পারে বাংলাদেশ দলকে। অনেক সময়ই দেখা গেছে চতুর্থ ইনিংসে এই মাঠে উইকেট ব্যাট করার জন্য সহজ হয়েছে। ২০২১ সালে এখানে শেষ ইনিংসে ৩৯৫ রান তাড়া করে বাংলাদেশকে হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। শেষ ইনিংসে ২১০ রান করে ইতিহাসে উঠে যান কাইল মেয়ার্স। বাংলাদেশ দল চাইলে সেখান থেকে অনুপ্রেরণা নিতে পারেন, ‘চট্টগ্রামে কিন্তু শেষ দিনে উইকেট অনেক ভালো হয়, আমরা একটা হেরেছি। তবে টেস্ট ক্রিকেটে সবই হতে পারে। এক দিনে সিদ্ধান্ত নেওয়া যায় না। খেলতে থাকতে হবে। চ্যালেঞ্জ অবশ্যই অনেক। তবে সবার জন্য সুযোগ, আমাদের ব্যাটার যারা আছে, লম্বা ইনিংস খেলতে পারবে। এরকম একটা ম্যাচ ভালো খেলতে পারলে আত্মবিশ্বাস অনেক ভালো থাকবে।'

/এমএস/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম