সাকিব-মিরাজের ব্যাটে আশা দেখছেন জাকির

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৭ ডিসেম্বর ২০২২, ১৯:৫৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৯:৫৮

চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৫১৩ রান, টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে এই রেকর্ড নেই কোনও দেশের। এমন কঠিন বাস্তবতায় নিয়েই ম্যাচের তৃতীয় দিন বিকালে মাঠে নেমেছিল বাংলাদেশের ব্যাটাররা। শেষ বিকালে বিনা উইকেটে ৪২ রান তুলে শনিবার নতুন দিনে নতুন করে শুরু করে। প্রথম সেশনে আশার আলো দেখিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ দল। কিন্তু পরের দুই সেশনে তালগোল পাকিয়ে বাংলাদেশ আরও ২৩০ রান তুলতে হারায় ৬ উইকেট। রবিবার শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২৪১ রান। এই অবস্থায় ম্যাচ জেতা কঠিন। তবুও মিরাজ ও সাকিবের ব্যাটে লক্ষ্য ছোঁয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

সপ্তম উইকেটে ৩৪ রান তুলে অবিচ্ছিন্ন সাকিব -মিরাজ জুটি। রবিবার নতুন সকালে, নতুন শুরুর প্রত্যাশায় বাংলাদেশ। কিছুটা অস্বস্তি নিয়ে খেললেও শেষ সময়টুকু অনায়াসেই পেরিয়ে যেতে পেরেছেন তারা। রবিবার সকালে এই দুইজনের কাছ থেকে এমন ব্যাটিং এলে লক্ষ্যে পৌঁছা সম্ভব বলে মনে করেন জাকির হাসান। দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে জাকির বলেছেন, ‘অবশ্যই, সাকিব ভাই আর মিরাজ যেভাবে ব্যাটিং করছে; আশা করি তারা যদি এভাবে খেলতে পারে। তাহলে আমাদের লক্ষ্যেও পৌঁছানো সম্ভব।’

 তবে এত কঠিন পরিস্থিতিতে পড়তে হতো না বাংলাদেশকে। লাঞ্চের পরে তিন উইকেট হারানো বাংলাদেশ চা বিরতিতে হারায় আরও তিন উইকেট। জাকির হাসান, মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহানের উইকেট হারানো কঠিন পরিস্থিতিতে ঠেলে দিয়েছে দলকে। শেষ ঘণ্টায় সেঞ্চুরিয়ান জাকির আপসেট ছিলেন নিজের উইকেট হারিয়ে, ‘আউট হওয়ার পর একটু আপসেট ছিলাম। আমি চাচ্ছিলাম দলের জন্য আরও লম্বা ইনিংস খেলতে। আজকের (শনিবার) দিনটা যদি আমিই পার করতে পারি, তাহলে দলের জন্য ভালো হতো।’

/এমআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি