সাকিবের ঝড়ো ব্যাটিং, অতঃপর ৪৯ মিনিটে শেষ পঞ্চম দিনের ইনিংস

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৮ ডিসেম্বর ২০২২, ১০:৪০আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৮:০৫

ফলাফলটা অনুমেয়ই ছিল। তবুও ক্রিজে সাকিব আল হাসান থাকায় আশা ছিল ম্যাচটি অন্তত প্রথম সেশন পর্যন্ত যাবে। কিন্তু মাত্র ৪৯ মিনিটেই চট্টগ্রাম টেস্টের রেজাল্ট বেরিয়ে গেলো। সকালে সাকিব আল হাসানের ঝড়ো ব্যাটিংয়ের পর রানের গতি বাড়লেও সংশয় ছিল যে কোনও কিছুর। শেষ পর্যন্ত মিরাজের আউটের পর ফিরে যান সাকিবও। এরপরই বদলে গেলো চিত্রনাট্য, বাংলাদেশ হারলো ১৮৮ রানের বড় ব্যবধানে।   

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম টেস্ট জেতার জন্য শেষ দিনে ২৪১ রান প্রয়োজন ছিল স্বাগতিক বাংলাদেশের। হাতে চার উইকেট রেখে মিশনে নামা বাংলাদেশে সকালের শুরুতেই হারায় উইকেট। দিনের তৃতীয় ওভারেই শট খেলতে গিয়ে আউট হন মিরাজ। অন্যদিকে সাকিব টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করলেও আউট হয়ে গেছেন ৮৪ রানে। দুই বিশেষজ্ঞ ব্যাটারকে হারানোর পর পরই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

এদিন সকালে মিরাজের আউটের পর সাকিব রানের গতি বাড়িয়েছেন। টি-টোয়েন্টি মেজাজে হাফ সেঞ্চুরিও তুলে নিয়েছেন। আগের দিন কিছুটা রয়ে-সয়ে খেললেও রবিবার সকাল থেকেই আক্রমণ চালিয়েছেন বলে ৩ চার ও ৪ ছক্কায় হাফ সেঞ্চুরির মাইফলকে পৌঁছানো সাকিব থেমেছেন ৮৪ রানে। ৬৯ বলে ৪০ রান করে চতুর্থ দিন শেষ করেছিলেন মিরাজ। রবিবার ব্যাটিংয়ে নেমে বাকি ৪৪ রান করেন ৩৯ বলে। টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করে ৬ চার ও ৬ ছক্কায় ৮৪ রান করেন সাকিব।

বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদপের বল সুইপ করতে গিয়ে আউট হন সাকিব। সাকিবের আউটের পর এবাদত দ্রুত বিদায় নেন। একই ওভারে ফ্লিক করতে গিয়ে শ্রেয়াস আইয়ারকে ক্যাচ দিয়ে বিদায় নেন এবাদত (০)। পরের ওভারে অক্ষর প্যাটেলের বলে তাইজুল এলবিডব্লিউর ফাঁদে পড়েন (৪)।

সাকিবের ঝড়ো ব্যাটিং, অতঃপর ৪৯ মিনিটে শেষ পঞ্চম দিনের ইনিংস

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রবিবার শেষ দিনে ব্যাটিংয়ে নেমে দারুন কিছু করতে হতো। আগের দিন ১৪ ওভারে ৩৪ রানের জুটি গড়েছেন সাকিব ও মিরাজ। এদিন আরও ১১ রান যোগ করে জুটি ভাঙে তাদের। শুরুতেই মিরাজকে হারানো স্বাগতিকদের জন্য বড় ধাক্কা। অফ স্টেম্পের বাইরের বলে ব্যাট চালিয়েছিলেন মিরাজ। কিন্তু বল চলে যায় উমেশ যাদবের হাতে। আর তাতেই প্রথম ব্রেকথ্রো এনে দেন মোহাম্মদ সিরাজ।

তবে ম্যাচটি শুরুতেই হেরে যায় বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করতে নেমে চেতশ্বর পূজারা (৯০), শ্রেয়াস আইয়ার (৮৬) ও রবীচন্দ্রন অশ্বিন (৫৮) রানের উপর দাঁড়িয়ে ৪০৪ রানে অলআউট হয় ভারত। জবাবে খেলতে নেমে কুলদীপ যাদবের ঘূর্ণি ও সিরাজের পেস তোপে পড়ে ১৫০ রানে অলআউট হয়। ফলোঅনে পড়লেও ভারত ব্যাটিংয়ে গিয়ে শুবমান গিল (১১০) ও চেতশ্বর পূজারা (১০২) জোড়া সেঞ্চুরিতে ২৫৮ রান করে ইনিংস ঘোষণা করে। ৫১৩ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ থামলো ৩২৪ রানে।

/ইউএস/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক