সাকিবকে নিয়ে ঢাকা টেস্টের দল, নতুন মুখ নাসুম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২২, ১৫:৪৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৮:০৪

পিঠের ইনজুরিতে চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসানকে অলরাউন্ডারের ভূমিকাতে পাওয়া যায়নি। কেবল ব্যাটার হিসেবেই খেলতে দেখা গেছে। এমন অবস্থায় ভারতের বিপক্ষে ঢাকা টেস্টে সাকিবকে পাওয়া নিয়ে সংশয় ছিল। টেস্ট অধিনায়ক অবশ্য সব সংশয় দূর করেই ঢাকা টেস্টের দলে ফিরেছেন। 

তবে সাকিব একাদশে থাকলে খেলবেন ব্যাটার হিসেবেই। ফলে বাঁহাতি এই স্পিনারের বিকল্প হিসেবে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।

চট্টগ্রাম টেস্টে ১৭ জনের স্কোয়াড থাকলেও ঢাকা টেস্টের জন্য ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে।  শরিফুল ইসলাম ও এবাদত হোসেন ইনজুরির কারণে বাদ পড়েছেন। অন্যদিকে আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া বিসিএল খেলতে এনামুল হক বিজয়কে ছেড়ে দিয়েছে বিসিবি। এছাড়া কুঁচকির চোটে ওয়ানডের পর টেস্ট সিরিজও খেলা হচ্ছে না তামিম ইকবালের। 

ওয়ানডে সিরিজে দলের সঙ্গে থাকলেও পিঠের পুরনো ইনজুরিতে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ তাসকিন আহমেদ খেলতে পারেননি। শেষ ওয়ানডে খেললেও চট্টগ্রাম টেস্টে খেলানো হয়নি তাকে। ঢাকা টেস্টে আছেন এই পেসারও। তার সঙ্গী হিসেবে আছেন খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা।

মিরপুরে দ্বিতীয় ও শেষ শুরু হবে আগামী ২২ ডিসেম্বর।  

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড: জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, নাসুম আহমেদ,  রেজাউর রহমান রাজা ও মাহমুদুল হাসান জয়।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম