আর্জেন্টিনার জার্সিতে সাকিবের অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২২, ১৬:০৬আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৬:৩৫

২২ ডিসেম্বর ভারতের বিপক্ষে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। একদিন বিরতি দিয়ে দ্বিতীয় ও শেষ টেস্টের আগে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনও শুরু করেছে বাংলাদেশ। অনুশীলনের আগে ওয়ার্মআপে ফুটবল খেলা বাংলাদেশ দলের জন্য সাধারণ ঘটনা। মঙ্গলবার সেই সাধারণ ঘটনা অসাধারণ হয়ে দাঁড়ালো সাকিব আল হাসানের কারণে! মাঠে দেখা গেলো প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় খেলোয়াড় মেসির ১০ নম্বর জার্সি পরে তাকে ওয়ার্মআপ করতে।

কাতার বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে শুটআউটে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মেসির দল। ৩৬ বছর অপেক্ষার পর আর্জেন্টিনা তৃতীয় বিশ্বকাপ ট্রফির দেখা পেয়েছে। আর ৫ বারের চেষ্টায় অমরত্ব পেয়েছেন মেসি। আর্জেন্টিনা ও মেসির এমন সাফল্যে বিশ্বজুড়ে উন্মাদনা ছড়িয়ে পড়াটাও অস্বাভাবিক নয়। সাধারণ মানুষের মতো বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানকেও সেটি স্পর্শ করেছে। টাইব্রেকারে আর্জেন্টিনার জেতার সঙ্গে সঙ্গেই মেসির জার্সি গায়ে জড়িয়ে গাড়ি নিয়ে রাস্তাতে বেরিয়ে পড়েছিলেন। রাস্তায় তখনও হাজারো মানুষ উল্লাসে মত্ত। এই সময় গাড়িতে বসে আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে জয় উদযাপন করতে দেখা যায় সাকিবকে।

ট্রফি জয়ের ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও সাকিব সেই রোমাঞ্চ ভুলতে পারেননি। যার রেশটা থাকলো অনুশীলনে।

ফুটবল নিয়ে ওয়ার্মআপ শুরুর আগে সাকিব সিডন্সের সঙ্গে কথা বলেছেন। যেহেতু ঢাকা টেস্টে ব্যাটার হিসেবেই তাকে খেলতে হবে। তাই ব্যাটিং কোচের সঙ্গে আলাদা সময় কাটানোটা জরুরি।

চট্টগ্রামে ব্যাটার হিসেবে খেললেও খুব একটা ভালো করতে পারেননি। কেবল প্রথম ইনিংসের কিছু সময় ১২ ওভার বোলিং করে উইকেট শূন্য ছিলেন। ব্যাট করতে নেমেও ২৫ বলে করতে পেরেছেন ৩ রান। দ্বিতীয় ইনিংসে বল করেননি। রবিবার সকালে ব্যাটিংয়ে নেমে শুরুতে অস্বস্তি নিয়ে ব্যাট করলেও ৩৮ মিনিট ক্রিজে থেকে সাগরিকায় ঝড় তুলে খেলেছেন। তবে শেষ দিন ঠিক যেভাবে ব্যাটিংয়ের প্রয়োজন ছিল, সেই টেম্পারমেন্ট দেখাতে পারেননি। মাঠে উপস্থিত দর্শকদের কিছু বিনোদন দেওয়া ছাড়া তার এই ইনিংসের কোনও ইমপ্যাক্টও ছিল না। বাংলাদেশে দল পরে টেস্ট হেরে যায় ১৮৮ রানে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম