বুধবার থেকে ঢাকা টেস্টের টিকিট বিক্রি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২২, ১৮:৪৪আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৮:৪৬

মিরপুরে আগামী বৃহস্পতিবার শুরু হবে বাংলাদেশ-ভারতের দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট। ওয়ানডের মতো টেস্টেও লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হবে। কাল বুধবার থেকে ৬ ক্যাটাগরিতে দর্শকরা টিকিট কিনতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বিসিবি। বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টের সর্বনিম্ন টিকিটির দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। অন্যদিকে দক্ষিণ ও উত্তর গ্যালারির মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। ক্লাব হাউজ ৩০০ এবং ভিআইপি স্ট্যান্ডের মূল্য ৫০০ টাকা। সবচেয়ে মূল্যবান টিকিট গ্র্যান্ড স্ট্যান্ডের। এর মূল্য ১ হাজার টাকা।

টিকিট পাওয়া যাবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এবং স্টেডিয়াম সংলগ্ন নির্ধারিত বুথে। ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিনগুলোতে (টিকিট থাকা সাপেক্ষে) টিকিট সংগ্রহ করা যাবে। সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত বুথগুলোতে টিকিট থাকবে। এছাড়া সীমিত সংখ্যক টিকিট মিলবে ম্যাচের দিন সকালেও।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম