যুব বিশ্বকাপে সেরা ক্রিকেটার মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪৪

যুব বিশ্বকাপে সেরা ক্রিকেটার মিরাজআইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এগারোতম আসরে সেরা ক্রিকেটার হয়েছেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৬ ম্যাচে ২৪২ রানের পাশাপাশি বল হাতে ১২ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন তিনি।
মেহেদী হাসান মিরাজ ৬ ম্যাচের মধ্যে ৩বার পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। শনিবার তার ব্যাটিং-বোলিং দুই বিভাগের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে পরাজিত করে টুর্নামেন্টের তৃতীয় স্থান পায় বাংলাদেশ।
টুর্নামেন্ট সেরার পুরস্কার নিয়ে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমি বেশ উচ্ছ্বসিত। আমার টার্গেট খুব বড় ছিল। আমি সেরা অলরাউন্ডার হতে চেয়েছিলাম। বিশ্বকাপ আমার পরবর্তী টার্গেট। জাতীয় দলে ভবিষ্যতে খেলতে চাই। এক নম্বর অলরাউন্ডার হওয়ার টার্গেট থাকবে। আশা করছি আমি তা পরবো। আমি সাধ্যের সবকুটু দিয়ে চেষ্টা করব।’

উল্লেখ্য, আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষ হলো রবিবার। ফাইনালে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। রবিবার চ্যাম্পিয়নদের মুকুট পরা এই ওয়েস্ট ইন্ডিজের কাছেই দ্বিতীয় সেমিফাইনালে হেরে বাংলাদেশের ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যায়।

 /আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম