অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে স্টোকসকে টপকালেন সাকিব

স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০২২, ১৭:২০আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৭:২৪

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে চোটের কারণে মাত্র ১২ ওভার বল করতে পেরেছিলেন। উইকেট পাননি একটিও। দ্বিতীয় ইনিংসে খেলেছেন ৮৪ রানের আগ্রাসী একটি ইনিংস। তার পরেও টেস্টে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। এক ধাপ এগিয়ে বেন স্টোকসকে টপকে তিনে চলে এসেছেন। সাকিবের রেটিং ৩২৯। চারে  নেমে যাওয়া স্টোকসের ৩২৪।

টেস্টে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও সাকিবের উন্নতি হয়েছে। চারধাপ এগিয়ে তার অবস্থান ৩৭তম স্থানে। বাংলাদেশিদের মাঝে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থান লিটন কুমার দাসের। প্রথম টেস্টে ২৪ ও ১৯ রান করলেও র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ১৪তম। সেভাবে রান না পাওয়া মুশফিকুর রহিমও এগিয়েছেন দুই ধাপ। ২৮ ও ২৩ রান করা এই ব্যাটার ১৯ নম্বরে আছেন। নাজমুল হোসেন শান্ত দুই ধাপ এগিয়েছেন। তার অবস্থান ৮৪তম।

এদিকে, টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন মার্নাস লাবুশেন। স্টিভেন স্মিথকে টপকে ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠেছেন বাবর আজম। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে দুই ইনিংসে ফিফটি করা বাবরের রেটিং ৮৭৫। তিনে চলে যাওয়া স্মিথের রেটিং ৮৭০।

/এফআইআর/     
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম