দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলে চোট

স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০২২, ১৭:৪৮ আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৭:৫৪

বাংলাদেশের বিপক্ষে কাল দ্বিতীয় টেস্ট শুরুর আগে নতুন করে ধাক্কা খেয়েছে ভারত। নেটে ব্যাটিং অনুশীলনের সময় হাতে আঘাত পেয়েছেন দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল। ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর জানিয়েছেন, ইনজুরি গুরুতর নয়। তবে রাহুল একাদশে থাকবেন কিনা সেটাও নিশ্চিত করে বলেননি।

বুধবার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভারতের এই ব্যাটিং কোচ বলেছেন, ‘চোট গুরুতর নয়। দেখে ভালোই মনে হয়েছে। আশা করছি, সে সুস্থ হয়ে যাবে। তাকে চিকিৎসকরা দেখভাল করছেন।’

ব্যাটিং কোচের অধীনে থ্রো ডাউনে অনুশীলন করতে গিয়েই রাহুল চোটটা পেয়েছেন। আঘাত পাওয়া স্থানে তাকে বরফ দিতে দেখা গেছে। পরে অবশ্য রাহুলের দেখভাল করেছেন চিকিৎসকরা।

রাহুল যদি শেষ পর্যন্ত কাল খেলতে না পারেন। তাহলে ডেপুটি অধিনায়ক চেতেশ্বর পূজারাকেই দায়িত্ব নিতে হবে। তার জায়গায় টপ অর্ডারে অভিষেকের অপেক্ষায় থাকা অভিমন্যু ঈশ্বরণকে দেখা যেতে পারে। তিনি মূলত রোহিতের অনুপস্থিতিতে স্ট্যান্ড বাই হিসেবে রয়েছেন।   

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন হাসানের
অমিতাভের পা ছুঁয়ে শ্রদ্ধা, গুলজারকে মঞ্চ থেকে নামালেন শচীন
স্লো ওভার রেটের শাস্তি, ভারতের দ্বিগুণ জরিমানা 
সর্বশেষ খবর
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন হাসানের
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন হাসানের
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
কাওয়ালি, ধ্রুপদ না প্রবন্ধ-গীতি, কোথা থেকে এলো খেয়াল?
কাওয়ালি, ধ্রুপদ না প্রবন্ধ-গীতি, কোথা থেকে এলো খেয়াল?
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের