সরকারি ৮০০ বই বিক্রি করতে নেওয়ার সময় দুই জন আটক

বগুড়া প্রতিনিধি
১৪ মে ২০২৫, ২১:৩৬আপডেট : ১৪ মে ২০২৫, ২১:৩৬

বগুড়ার ধুনটে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ সরকারি পাঠ্যবই বিক্রির অভিযোগে পুলিশ দুই জনকে আটক করেছে। এ সময় অটোভ্যান ভর্তি প্রায় ৮০০ বই জব্দ করা হয়েছে। বুধবার (১৪ মে) বিকালে ধুনটের কাঁচাবাজার সড়কে পুস্তক ব্যবসায়ীর গুদামে এ ঘটনা ঘটে।

তারা হলেন- বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের ইসমাইল হোসেন মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও ধুনট অফিসারপাড়ার মোজাম্মেল হকের ছেলে বই ব্যবসায়ী মইনুল ইসলাম মঞ্জুরুল (৩২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল ৪টার দিকে শফিকুল ইসলাম তার অটোভ্যানে করে ২০২৫ শিক্ষাবর্ষের অব্যবহৃত সরকারি পাঠ্যবই পুস্তক ব্যবসায়ী মইনুল ইসলামের কাছে বিক্রির জন্য নিয়ে যান। তৃতীয় থেকে দশম পর্যন্ত বিভিন্ন শ্রেণির প্রায় ৮০০ বই ছিল। বইগুলো গুদামে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা টের পান। তারা বিষয়টি ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে জানান।

খবর পেয়ে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান ও ধুনট থানার এসআই নয়ন কুমার ঘটনাস্থলে যান। তারা বইসহ শফিকুল ইসলাম ও মইনুল ইসলাম মঞ্জুরুলকে আটক করেন।

ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে সরকারি বই বিক্রির চেষ্টার অভিযোগের সত্যতা পাওয়ায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলার নির্দেশ দেওয়া হয়েছে।

ধুনট থানার এসআই নয়ন কুমার জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী