পাকিস্তানের প্রধান নির্বাচক শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২২, ১৬:২০আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৬:২৩

সরকার বদল হলেই পরিবর্তনের হাওয়া লাগে পাকিস্তান ক্রিকেট বোর্ডে। রমিজ রাজাকে সরিয়ে দেওয়ার পর নির্বাচক প্রধান মোহাম্মদ ওয়াসিমকেও সরিয়ে দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য নির্বাচক প্রধানের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

তিন সদস্যের কমিটিতে আফ্রিদি সঙ্গী হিসেবে পেয়েছেন এক সময়ের সতীর্থ আব্দুল রাজ্জাক ও রাও ইফিতিখারকে। নিয়োগপ্রাপ্ত নির্বাচকরা আপাতত নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য দায়িত্ব পালন করবেন।

রমিজ রাজাকে সরিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দায়িত্বে রয়েছে ১৪ সদস্যের ম্যানেজমেন্ট কমিটি। যার নেতৃত্বে রয়েছেন নাজাম শেঠি। তার অধীনে কমিটি দায়িত্ব নেওয়ার পরই আগের গঠনতন্ত্রের অধীনে থাকা সব কমিটি ভেঙে দেওয়া হয়েছে।    

শুরুতে ১৪ সদস্যের ওই ম্যানেজমেন্টে কমিটিতেই নাম ছিল আফ্রিদির। কিন্তু সাবেক পাক অধিনায়ক জানিয়ে দিয়েছেন, নিজের চ্যারিটেবল ফাউন্ডেশনের কাজ করতে হয় বলে সেখানে ঠিকঠাক সময় দিতে পারবেন না। তবে দল গোছানোর প্রক্রিয়াতে ঠিকই আগ্রহ দেখিয়েছেন।

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম