ঘূর্ণিতে কোণঠাসা ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২২, ১৬:৫৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৭:০১

১৪৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে খেই হারিয়েছে ভারত। বাংলাদেশের স্পিনত্রয়ী তাইজুল-সাকিব-মিরাজের ঘূর্ণিতে কোণঠাসা হয়ে পড়েছে সফরকারীরা। ভারতীয় টপ অর্ডারের ৪ ব্যাটারকে ফিরিয়ে শেষ বিকালে আধিপত্য বিস্তার করেছে স্বাগতিক দল। দিন শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৪৫ রান। জিততে ভারতের প্রয়োজন আরও ১০০ রান।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশি স্পিনারদের বিপক্ষে ভারতের টপ অর্ডার অসহায় আত্মসমর্পণ করেছে। শুভমান গিল (৭), লোকেশ রাহুল (২), চেতশ্বর পূজারা (৬), বিরাট কোহলি (১) ফিরে যান দলীয় ৩৭ রানে। দিনের বাকি অংশটুকু পার করেন অক্ষর প্যাটেল (২৬*) ও উনাদকাট (৩*)। কাল সকালে ব্যাটিংয়ে নামবেন তারা। ভারতের চার ব্যাটারের মধ্যে তিনজনকেই ফিরিয়েছেন মিরাজ। একটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

ঢাকা টেস্টের তৃতীয় দিন স্বাগতিক ব্যাটারদের ব্যর্থতায় প্রায় আড়াই সেশন কর্তৃত্ব করেছে ভারতীয় দল। লাঞ্চ বিরতি থেকে ফিরে লিড নেওয়া গেলেও কাঙ্ক্ষিত প্রতিরোধ ছিল না ব্যাটে। জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ ও নুরুল হাসানের বিদায়ে মনে হচ্ছিল লিড বুঝি শত রানও পার হচ্ছে না! কিন্তু লিটন দাসের লড়াকু ফিফটি ও তাসকিনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতকে ১৪৫ রানের লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ থেমেছে ২৩১ রানে।

/আরআই/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম