এবারের সাফল্য আগামী বছরও বয়ে নিতে চান লিটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২২, ২১:২২আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ২১:২২

তিন ফরম‌্যাটেই দারুণ ফর্মে আছেন লিটন দাস। মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৬ রানের ইনিংস খেলে বছর শুরু করেছিলেন লিটন। শেষ করলেন ভারতের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলে। বর্ষপঞ্জিকায় সবচেয়ে বেশি রান করে লিটন নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। শুধু বাংলাদেশি ক্রিকেটারদের নয়, চলতি বছর রান সংগ্রাহকের তালিকার দুই নম্বরে আছেন বাংলাদেশি এই উইকেটকিপার ব্যাটার।

চলতি বছর নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইতে ৮৬ রানের ইনিংস দিয়ে বছর শুরু করা লিটন চলতি বছরটি স্বপ্নের মতো রাঙিয়েছেন। তিন ফরম‌্যাট মিলিয়ে ৫০ ইনিংসে ৪০.০২ গড়ে ১ হাজার ৯২১ রান নিয়ে বছর শেষ করেছেন তিনি। ৩ সেঞ্চুরি ছাড়াও হাফসেঞ্চুরি আছে ১৩টি। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে লিটনের কাছাকাছি কেবল যেতে পেরেছিলেন মুশফিক। ২০১৮ সালে ২ সেঞ্চুরি ও ৯ হাফ সেঞ্চুরিতে ১ হাজার ৬৫৭ রান করেছিলেন উইকেট কিপার এই ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেটেও খুব ভালো অবস্থানে লিটন। এ বছর রান তোলায়  সবার শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম। ৪৩ ম‌্যাচে ৫০ ইনিংসে বাবর আজমের রান ২ হাজার ৪২৩ রান। এরপরই আছেন লিটন। তিন নম্বরে থাকা মোহাম্মদ রিজওয়ান  ৪১ ম‌্যাচে ৪৭ ইনিংসে করেছেন ১ হাজার ৫৯৮।

আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নেওয়া লিটনের কাছে এটা অনেক বড় চ্যালেঞ্জের। নতুন বছরেও এই চ্যালেঞ্জটা জিততে চান তিনি, ‘কোনও জায়গা নিলে ওটা ধরে রাখা খুব চ্যালেঞ্জিং। আমার জন্য ভালো। ভগবান আমাকে এই সুযোগটা দিয়েছে। ২০২২ আমি আমার করতে পেরেছি, কৃতজ্ঞ। চেষ্টা করব সেরাটা দিয়ে যেন ২০২৩ শুরু ও শেষ করতে পারি।’

অথচ মুদ্রার উল্টা পিঠও দেখেছিলেন লিটন। গত বছর রান করতে পারেননি বলে তাকে নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল। লিটন যত রান করবে, তত শতাংশ ছাড় দেওয়া হবে—এমন বিজ্ঞাপনও দেখা গিয়েছিল। নিন্দুকের সেইসব সমালোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লিটন এগিয়ে যাচ্ছেন আপন মহিমায়, ‘সমালোচনা হবেই। নামের পেছনে ট্যাগ থাকলে মানুষ বাহবাও দিবে, খারাপও বলবে। এটা নিয়ে আমি চিন্তিত না। আমি অবশ্যই চেষ্টা করব জায়গা ধরে রাখার জন্য, তবে এটা অনেক কঠিন। প্রতি বছরই আপনি ঐ পর্যায়ে যেতে পারবেন না। আমি নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব সফল হওয়ার।’

 /আরআই/এমআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম