কোহলির জার্সি পেলেন মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২২, ১৪:৪২আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৪:৪২

ঢাকা টেস্টে আগের দিন বিরাট কোহলিকে শেষ বিকালে ফিরিয়ে বাঁধভাঙা উল্লাস করেছিলেন বাংলাদেশের ফিল্ডাররা। তাতে বিরক্ত হয়ে তাদের ওপর রাগ প্রকাশ করতে দেখা যায় ভারতের সাবেক অধিনায়ককে। রবিবার টেস্ট জেতার পর সেই বিরাটকে দেখা গেলো ভিন্নরূপে। মেহেদী হাসান মিরাজকে নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি উপহার দিয়েছেন তিনি। কিছুক্ষণের জন্য আড্ডাও দিয়েছেন। শুধু মিরাজই নন, সামনে যাদের পেয়েছেন সবার সঙ্গে আড্ডায় মেতে উঠেন এই ক্রিকেটার।

কিং কোহলি মিরাজকে নিজের স্বাক্ষরিত একটি ওয়ানডে জার্সি উপহার দিয়েছেন। সেই জার্সিতে লেখা, ‘টু মিরাজ, বেস্ট উইশেস ফ্রম বিরাট কোহলি।’ বিশ্বের অন‌্যতম সেরা ক্রিকেটারের জার্সি পেয়ে মিরাজও ভীষণ খুশি। দু’জনের ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে মিরাজ লিখেছেন, ‘অন‌্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলির কাছ থেকে পাওয়া বিশেষ স্মারক।’

প্রায়ই নিজের জার্সি, ব‌্যাট অন্যদের উপহার দিয়ে থাকেন কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন লিটন দাসকেও নিজের ব‌্যাট উপহার দিয়েছিলেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম