সাকিব জানালেন, জয়ের সব রকম চেষ্টাই করেছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২২, ১৫:২৮আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৬:০৯

দ্বিতীয় টেস্টের আগের দিন শেষ বিকালে ১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ভারত তুলেছিলে ৪৫ রান। রবিবারও শুরুতে আরও ৩ উইকেট নিয়ে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ বাংলাদেশ নিতে পেরেছিল। কিন্তু অষ্টম উইকেটে রবিচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াস আইয়ারের প্রতিরোধে ম্যাচ হাতছাড়া হয়ে যায় স্বাগতিকদের। তবে ম্যাচ জিততে সব রকম চেষ্টাই করেছিলেন বলে জানিয়েছেন সাকিব আল হাসান।

অষ্টম উইকেটের অবিচ্ছিন্ন ৭১ রানের জুটি গড়ে ম্যাচটি বাংলাদেশের কাছ থেকে ছিনিয়ে নিতে অবদান রাখেন অশ্বিন ও আইয়ার। এই জুটি ভাঙতে অধিনায়ক সাকিব নিজেদের সব চেষ্টার কথা এভাবেই তুলে ধরলেন ম্যাচের পর, ‘আমার মনে হয় ওরা ভালো ব্যাট করেছে ওই সময়। অশ্বিন ও শ্রেয়াস আইয়ার, দুজনই ভালো ব্যাট করেছে। খুব সহজ উইকেট ছিল না ব্যাটিংয়ের জন্য। কিন্তু যেভাবে ব্যাটিং করেছে, ওদের কৃতিত্ব দিতেই হয়। আমরা চেষ্টা করেছি, সব দিক থেকেই চেষ্টা করেছি। কিন্তু একটু ঘাটতি ছিল আমাদের।’

তবে জিততে না পারলেও লড়াইয়ের মানসিকতা দেখাতে পেরে দারুণ খুশি সাকিব, ‘৭৫ রানে ৭ উইকেটে ফেলে দেওয়ার পর তো আশা করবেন যে আপনার দল জিতবে। বিশেষ করে যখন আরও ৮০ রান দরকার, কেবল তিন উইকেট ওদের হাতে। বলাটা কঠিন যে কী হলে কী হতে পারতো। মনে হয় আমরা সব দিক থেকেই চেষ্টা করেছি। হয়তো আরও একটু ভালো বল করতে পারতাম, আরও কিছু সুযোগ হয়তো তৈরি করতে পারতাম… যে ধরনের উইকেটে খেলা হচ্ছিল, এখানে হয়তো আরও একটি-দুটি সুযোগ তৈরি করা উচিত ছিল। তবে আমি খুবই খুশি যেভাবে আমরা পুরো টেস্ট ম্যাচে লড়াই করেছি।’

অষ্টম উইকেটে অশ্বিন-আইয়ারের বড় জুটির পরও আশাবাদী ছিলেন সাকিব। সব রকম চেষ্টাও করে যাচ্ছিলেন। কিন্তু প্রথম বলেই অশ্বিন যখন মিড উইকেট দিয়ে মিরাজকে বিশাল ছক্কা মারলেন, তখন সাকিব নিশ্চিত হয়ে যান ম্যাচটি তাদের হাতছাড়া হয়ে গেছে, ‘শেষ দিকে যখন মিরাজের বলে ছক্কা হলো, তার আগ পর্যন্ত বিশ্বাস ছিল। কারণ, এখানে হয় কী, দ্রুত তিনটা উইকেট পড়তেই পারে, একজন বোলার হ্যাটট্রিক করতেই পারে, তিনটি উইকেটও পড়তেই পারে, খুবই স্বাভাবিক ব্যাপার।’

বিশ্বের সব দলেই লেগ স্পিনার নয়তো রিস্ট স্পিনারের ছড়াছড়ি। কিন্তু বাংলাদেশের বেলায় এমন বোলার পাওয়াই যাচ্ছে না। তাই তো ঢাকা টেস্টে হারের পর সাকিবের কণ্ঠে আরও একবার আক্ষেপ ঝরলো, ‘লেগ স্পিনার থাকলে তো সবসময়ই বাড়তি একটি সুবিধা, যেটি আমাদের নেই আসলে। অনেক দিন ধরেই বলা হচ্ছে এবং এটা বলতে বলতে আফসোস করতে করতে এখন আর চিন্তাতেও তা আসে না। আশা করি কোনও সময় আমাদের লেগ স্পিনার আসবে এবং দলকে জেতাতে ভূমিকা রাখবে।’

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম