ড্রেসিংরুমে স্নায়ুচাপে অস্বস্তিতে ছিল ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২২, ২০:০৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ২০:৫৪

আগের দিন ৪৫ রানে ৪ উইকেট হারানো ভারত আজ (রবিবার) ১৮ রানে হারায় আরও ৩ উইকেট। তারপরও অষ্টম উইকেটে রবিচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াস আইয়ারের ৭১ রানের জুটিতে ম্যাচ জিতে নেয় তারা। এমন কঠিন পরিস্থিতিতে স্নায়ুচাপে ভুগছিলেন ভারতীয় ক্রিকেটাররা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়া লোকেশ রাহুল।

চতুর্থ দিনে ম্যাচ জিততে ভারতের প্রয়োজন ছিল ১০০ রানের, বাংলাদেশের প্রয়োজন ছিল ৬ উইকেটের। সকালে দ্রুত তিন উইকেট তুলে নিয়ে ভারতকে কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। একপর্যায়ে ৭ উইকেটে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭৪ রান। যদিও জয়ের ‍সুভাস পাওয়া বাংলাদেশ, পরবর্তীতে বাকি তিন উইকেট নিতে পারেনি। ১ রানে জীবন পাওয়া অশ্বিনের ৪২ রানের ইনিংসের ওপর ভর করে ম্যাচ জিতে নেয় ভারত।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ড্রেসিংরুমে নিজেদের অবস্থা নিয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল বলেছেন, ‘কঠিন ম্যাচ ছিল। স্বস্তির ব্যাপার যে কাজটা আমরা শেষ করতে পেরেছি। আমরা বেশ সমস্যায় পড়েছিলাম, ড্রেসিংরুম স্নায়ুচাপে ভুগছিল। খুবই খুশি যে অশ্বিন ও শ্রেয়াস জুটি গড়ে ম্যাচটা জিতিয়েছে। কন্ডিশন খুব কঠিন ছিল, এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। যখন কন্ডিশন কঠিন হয়, তখন আপনার কারেক্টার পরীক্ষা হয়। আমরা এভাবে খেলতে পছন্দ করি। কঠিন ম্যাচ কিন্তু যখন স্মরণীয় জয় আসে, তখন সেটা মধুর ব্যাপার।’

২-১ ব্যবধানে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতলেও টেস্ট সিরিজে পারেনি। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিকরা। দুই দলের লড়াইকে দুর্দান্ত হিসেবে আখ্যা দিলেন ভারতের অধিনায়ক, ‘খুবই ভালো সিরিজ। অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে। অনেক কিছু শেখার ছিল। ওয়ানডে সিরিজ হারটা ভালো ছিল না, কিন্তু হার থেকেও শেখা যায়। টেস্ট সিরিজে খুব ভালো লড়াই হলো। বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছে। ৩০ থেকে ৩২ ওভার পর্যন্ত তারাই দাপট দেখাচ্ছিল। শেষ পর্যন্ত আমাদের জন্য কাজটা করে দিয়েছে অশ্বিন ও শ্রেয়াস। এটা দুর্দান্ত সিরিজ।’

ভবিষ্যতে বাংলাদেশ সফরে এলে আরও প্রস্তুতি নিয়ে আসবেন বলে জানিয়ে গেছেন রাহুল, ‘আশা করছি পরেরবার এখানে এলে অনেক কিছু নিয়ে প্রস্তুত হয়ে আরও ভালো ক্রিকেট খেলতে পারব।’

/আরআই/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম