গ্রামের বাড়িতে সাকিব-শিশিরের পিকনিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২২, ১৭:৪৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১৭:৫৪

ব্যস্ত সূচিতে দম ফেলার সুযোগ নেই সাকিব আল হাসানের। তার মধ্যে ক্রিকেট ছাড়াও ক্রিকেটের বাইরে নানা রকম ব্যবসায় জড়িত তিনি। স্ত্রী-সন্তানরা থাকেন আমেরিকায়। এই অবস্থায় ব্যস্ত জীবনযাপন করতে হয় বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের। ভারতের বিপক্ষে সিরিজ চলাকালীন সাকিবের স্ত্রী-সন্তান ছুটিতে দেশে আসেন। ভারতের বিপক্ষে ঢাকা টেস্ট শেষ হতেই মাগুরায় ছুটে গেছেন পিকনিক করতে। গ্রামের বাড়িতে সাকিব-শিশিরের পিকনিক

রবিবার ভারতের বিপক্ষে ৩ উইকেটে পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয় দুই দলের টেস্ট সিরিজ। আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল। কুড়ি ওভারের ধুমধাড়াক্কা ক্রিকেট শুরু হওয়ার আগে নিজেকে চাঙা করতে স্ত্রী-সন্তানদের নিয়ে সাকিব চলে গেছেন গ্রামের বাড়ি মাগুরাতে।

সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাগুরার বাড়ির বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, বাড়ির উঠোনে তৈরি করা হয়েছে ইটের চুলা। সাকিব-শিশির দুজনে সেই চুলায় বড় এক পাতিল বসিয়ে গরুর মাংস রান্না করছেন। আরও একটি ছবিতে দেখা যায়, সাকিব তার একমাত্র ছেলে আইজাহ আল হাসানকে মোটরসাইকেলের সামনে বসিয়ে আড্ডা মারছেন। গ্রামের বাড়িতে সাকিব-শিশিরের পিকনিক

ক্যাপশনে শিশির লিখেছেন, ‘যখন শ্বশুরবাড়িতে পিকনিক হয় এবং আমার প্রিয় গরুর মাংস রান্না করা হয়।’

ভারতের বিপক্ষে লম্বা সিরিজ শেষে আপাতত ক্রিকেট নিয়ে কোনও ব্যস্ততা নেই সাকিবের। নতুন বছরের শুরুতে বিপিএল দিয়ে মাঠে ফিরবেন সাকিব। আগামী ৬ জানুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের নবম আসর। সেখানে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার। রান্না করছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির

/আরআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম