সেঞ্চুরিতে গর্ডন গ্রিনিজের পাশে ওয়ার্নার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ ডিসেম্বর ২০২২, ১৩:৩৮আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৩:৩৮

প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যক্তিগত ৩২ রান দিয়ে দ্বিতীয় দিন (মঙ্গলবার) শুরু করেছিলেন ডেভিড ওয়ার্নার। লম্বা সময় ফর্মহীনতায় ভোগা অজি ব্যাটার মাঠে নেমেই রেকর্ড বুকে নাম তুলেছেন। নিজের শততম টেস্ট খেলার পথে স্পর্শ করেছেন ৮ হাজার রানের মাইলফলক। তাছাড়া শততম ওয়ানডেতে সেঞ্চুরির পর শততম টেস্টেও সেঞ্চুরি করে গর্ডন গ্রিনিজের রেকর্ডে ভাগ বসিয়েছেন। পাশাপাশি অস্ট্রেলিয়ার একমাত্র ও বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টে কীর্তি গড়েছেন ডাবল সেঞ্চুরির।

অথচ লম্বা সময় ধরেই সাদা পোশাকে নিজের ছায়া হয়েছিলেন ওয়ার্নার। এই টেস্টের আগে গত দুই বছরে তার ব্যাটিং গড় ছিল মাত্র ২৭। সর্বশেষ সেঞ্চুরিটিও এসেছিল ২০২০ সালের জানুয়ারিতে। গত ১১ ইনিংসে ছিল না কোন হাফ সেঞ্চুরি। ব্যাটে রান না থাকায় ওয়ার্নারকে কম সমালোচিত হতে হয়নি। মঙ্গলবার ২৭ ইনিংস পর কেবল সেঞ্চুরিই নয়, নিজের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করে একভাবে সব কিছুর জবাব দিলেন অজি ব্যাটার।

ওয়ার্নার ১৪৪ বল খেলে ৮টি চারে সেঞ্চুরি করে নিজের শততম টেস্টটি রাঙিয়েছেন। ওয়ার্নারের আগে অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার রিকি পন্টিং এই কীর্তি গড়েছিলেন। এরপর সেঞ্চুরিকে ডাবলে রূপ দিয়ে নিজের শততম টেস্টকে আরও স্মরণীয় করে রাখলেন। কারণ, অস্ট্রেয়িলান একমাত্র ক্রিকেটার হিসেবে এই কীর্তি কেবল তারই।

বিশ্ব ক্রিকেটে অবশ্য শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করার কীর্তি আছে ইংলিশ ব্যাটার জো রুটের। ওয়ার্নার এদিন বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করে জো রুটের রেকর্ডে ভাগ বসিয়েছেন।

অবশ্য ডাবল সেঞ্চুরি পূর্ণ হতেই অজি ব্যাটার রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরেছেন। ২৫৪ বল খেলে ১৬টি চার ও ২ ছক্কায় ২০০ রান করেছেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি। ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থে ২৫৩ রান করে ওয়ার্নার আউট হয়েছিলেন। ওটা ছিল ওয়ার্নারের প্রথম ডাবল সেঞ্চুরি। সর্বশেষ ডাবল সেঞ্চুরিটি ছিল ২০১৯ সালে। অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে করা ৩৩৫ রান ওয়ার্নারের টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

মেলবোর্ন টেস্টের প্রথম দিনে গ্রিনের দারুণ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৮৯ রানে অলআউট হয়েছে। শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া ১ উইকেটে ৪৫ রান তুলে দিন শেষ করে। মঙ্গলবার তো আধিপত্য বিস্তার করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৩৮৬ রানে দ্বিতীয় দিন শেষ করেছে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম