পেসারদের সুযোগ লুফে নিতে বললেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২২, ২১:২৪আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ২১:২৪

আগামী ৬ জানুয়ারি থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হচ্ছে। টুর্নামেন্টের নবম আসরের নতুন দল সিলেট স্ট্রাইকার্স। নতুন এই ফ্র্যাঞ্চাইজিটির মূল প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড সিলেটে পেসার হান্টের আয়োজন করেছে। আজ মঙ্গলবার প্রথম দিনে ৩০০ জন প্রতিযোগী অংশ নিয়েছে। বুধবার দ্বিতীয় দিনে আরও ২৫০ প্রতিযোগী অংশ নেবে বলে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি। হান্টে অংশ নেওয়া পেসারদের সুযোগটি লুফে নিতে বলেছেন সিলেট স্ট্রাইকার্সের আইকন ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

কার্যক্রম নিয়ে মাশরাফি বলেন, আশা করি অংশগ্রহণকারীরা তাদের দক্ষতা এবং প্রতিভা দেখিয়ে এই সুযোগটি লুফে নেবে। আমি বিপিএলের সময়টাতে বিজয়ী পেসারদের জন্য দেখা করতে মুখিয়ে আছি। একইসঙ্গে আমি সিলেটের স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানাতে চাই; যারা এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে নিরলস কাজ করে যাচ্ছেন।

বুধবার লাক্কাতুরা চা বাগান সংলগ্ন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের মতো চলবে পেসার হান্টের কার্যক্রম। প্রথম দিনের ৩০০ প্রতিযোগী থেকে ৩০ জনকে বাছাই করে নির্বাচক প্যানেল। যাদের প্রত্যেকের গতি প্রায় ৭৫ মাইল প্রতি ঘণ্টায়। আগামীকাল সকাল দশটায় দ্বিতীয় দিনের বাছাই কার্যক্রম চলবে। সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচ রাজিন সালেহ এবং কোচিং প্যানেলের সদস্য সৈয়দ রাসেল ও রাসেল আহমেদ বাছাই প্রক্রিয়ায় যুক্ত। 

দুই দিনে বাছাইকৃতরা সুযোগ পাবে সিলেট স্ট্রাইকার্সের নেট অনুশীলনে বল করার। সেখান থেকে বাছাইকৃতরা ভবিষ্যতে আরও বড় পরিসরে জায়গা পেতে পারেন বলেও জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে। জয়ীদের নিয়ে ভার্চুয়াল সেশন করবেন জাতীয় দলের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত, তাপস বৈশ্য।

/আরআই/এমআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম