পদত্যাগ করেছেন ডমিঙ্গো

  বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২২, ১২:২২আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ২১:৪৬

গত কয়েক দিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে দিলেন ডমিঙ্গো নিজেই। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হেড কোচের পদ ছেড়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস।

অথচ ডমিঙ্গোর সঙ্গে বিসিবির চুক্তিটা ছিল ২০২৩ সাল পর্যন্ত। জালাল ইউনুস বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ডমিঙ্গো পদত্যাগ পত্র মঙ্গলবারই পাঠিয়ে দিয়েছেন। আর সেটা কার্যকর হচ্ছে এখন থেকেই।’

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর বড় দিনের ছুটিতে দক্ষিণ আফ্রিকায় চলে যান ডমিঙ্গো। তখন থেকেই তার বিদায় নিয়ে একটা গুঞ্জন চলমান ছিল। ভারতের বিপক্ষে ঢাকা টেস্টের পর জালাল ইউনুসও কোচিং প্যানেলে পরিবর্তনের একটা ইঙ্গিত দিয়েছিলেন, ‘আমরা একটা শক্তিশালী দল চাই। কোয়ালিটি ক্রিকেট খেলতে হবে, হাইলি কম্পিটিটিভ ক্রিকেট খেলতে হবে। এমন নয় যে খেলছি খেলার জন্য, নিচের সারির দলের সঙ্গে জিতে খুশি হচ্ছি। আজ যেমন ভারতের সঙ্গে খুব ক্লোজ ম্যাচ ছিল। তাই আমাদের এমন কোচ দরকার টিমের মধ্যে তার প্রভাব থাকবে।’

গত সোমবার বোর্ড প্রধান নাজমুল হাসানের কথাতেও ছিল একই রকম সুর। তবে ডমিঙ্গোর প্রশংসাও করেছিলেন তিনি, ‘আমরা যদি পারফরম্যান্স দেখি তাহলে রাসেল ডমিঙ্গোর সময় অনেক রেকর্ড হয়েছে। আমরা প্রথম যেটা করি সেটাকে রেকর্ড ধরি। পারফরম্যান্স বলবে রাসেল ডমিঙ্গোর রেকর্ড খুবই ভালো এই কারণে যে, দেশের বাইরেও আমরা জেতা শুরু করেছি। যেটা আমরা কখনো করিনি।’

পরে আরও যোগ করে বলেছেন, ‘যে পরিমাণ খেলা কোচরা এখন যেটা করছে খেলার সময় যোগ দিচ্ছে। কিন্তু খেলোয়াড়দের উন্নতিতে কাজ করতে পারছে না, খেলোয়াড়রাও সময় দিতে পারছে না। এইগুলার মধ্যে একটা সমন্বয় আনা দরকার। কোচিংয়ের সমন্বয় দরকার। এটা নিয়ে মেগা পরিকল্পনা করেছি।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম