উইলিয়ামসনের প্রতিরোধে নিউজিল্যান্ডের লিড

স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২২, ১৯:৪৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৯:৪৫

করাচি টেস্টে পাকিস্তান দুই সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৩৮ রানের সংগ্রহ পেলেও সমান তালে জবাব দিচ্ছে নিউজিল্যান্ড। টম ল্যাথামের ১১৩ ও কেন উইলিয়ামসনের অপরাজিত (১০৫*) সেঞ্চুরিতে ২ রানের লিডও নিয়েছে তারা। তৃতীয় দিন শেষে কিউইদের প্রথম ইনিংসে সংগ্রহ ৬ উইকেটে ৪৪০ রান।

বিনা উইকেটে খেলতে নামা নিউজিল্যান্ড প্রথম উইকেটটি হারায় ডেভন কনওয়ের (৯২)। আগের দিন ৮২ রানে মাঠ ছাড়া ওপেনার ৮ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। তার পর উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ৪৮ রান যোগ করেন ল্যাথাম। তুলে নেন ১৩তম সেঞ্চুরি। তাকে ১১৩ রানে তালুবন্দি করিয়ে প্রতিরোধ ভাঙেন আবরার আহমেদ। তার পর পুরোটা দিন রাজত্ব করেছেন উইলিয়ামসন। নিকোলস, ড্যারিল মিচেলকে নিয়ে ৪১, ৬৫ রানের জুটি গড়ে একপ্রান্তে তীব্র প্রতিরোধ গড়ে তুলেন। নিকোলস (২২), মিচেল (৪২) ফিরলে দিনের সবচেয়ে বড় প্রতিরোধটি গড়েছেন ব্লান্ডেলকে নিয়ে। ব্লান্ডেলকে ৪৭ রানে এলবিডাব্লিউ করে দিনের শেষ ভাগে ৯০ রানের বড় জুটি ভেঙে মোমেন্টাম এনে দেন মোহাম্মদ ওয়াসিম। মূলত শেষ ৩০ মিনিটেই পাল্টা আক্রমণে কিছু উইকেট নিয়ে পাকিস্তান ম্যাচে ফিরেছে। ব্রেসওয়েলকেও ৫ রানে বিদায় দিয়ে দিনটি কিউইদের হতে দেয়নি।

তবে ২৫তম সেঞ্চুরি তুলে ১০৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন কেন উইলিয়ামসন। সঙ্গে ১ রানে ক্রিজে আছেন সোধি।

৫টি উইকেট নিয়েছেন স্পিনাররা। ১৪৩ রানে লেগ স্পিনার আবরার আহমেদ তিন উইকেট নিয়েছেন। ১৩৭ রানে দুটি নেন বামহাতি স্পিনার নুমান আলী। ৮১ রানে একটি নিয়েছেন ডানহাতি পেসার মোহাম্মদ ওয়াসিম।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম