ওয়ানডের বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকাতেও সিকান্দার রাজা

স্পোর্টস ডেস্ক 
২৯ ডিসেম্বর ২০২২, ১৮:২৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৮:২৮

গতবার বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছিলেন বাবর আজম। এবার তার সামনে টানা দ্বিতীয়বার একই পুরস্কার জয়ের হাতছানি। আইসিসি ঘোষিত ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় আছে তার নাম।

টি-টোয়েন্টির বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকার মতো ওয়ানডের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ে অলরাউন্ডার সিকান্দার রাজা। বাকি দুজন হলেন- ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।

পাকিস্তানের হয়ে আলো ছড়ানো বাবর ৯ ম্যাচে ৬৭৯ রান সংগ্রহ করেছেন। তার স্মরণীয় পারফরম্যান্সটি ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে লাহোরে। ১১৪ রানের ইনিংস খেলেছেন তিনি। 

তাছাড়া গত বছরে জুলাই থেকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই ব্যাটার আট ইনিংসে পঞ্চাশের বেশি রান করেছেন। তার নেতৃত্বে পাকিস্তান ওয়ানডে দল তিনটি সিরিজের সবগুলোই জিতেছে। ৯ ম্যাচ খেলে মাত্র একটি ওয়ানডে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে।

তালিকায় থাকা অস্ট্রেলিয়ান লেগ স্পিনার জাম্পা তার দলের হয়ে এই বছর ওয়ানডের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। ১২ ম্যাচে নিয়েছেন ৩০ উইকেট। স্মরণীয় পারফরম্যান্স বলতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে। ক্যারিয়ার সেরা ৩৫ রানে ৫ উইকেট নিয়েছেন। যা তার ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট শিকারের নজির। একই ম্যাচে অবদান রাখেন ব্যাট হাতেও।

টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও আলো ছড়ানো রাজা ১৫ ম্যাচে ৬৪৫ রান করেছেন। এই বছর তার ব্যাটে ভর করেই টানা সাফল্য পেয়েছে জিম্বাবুয়ে। ৩৬ বছর বয়সী ব্যাটার রান তাড়া করতে নেমে তিনটি সেঞ্চুরি করেছেন। যার দুটি জিম্বাবুয়েকে জয় এনে দিয়েছে। আরেকটিতে অল্পের জন্য পারেননি। বল হাতেও ছিলেন নির্ভরযোগ্য। ওভার প্রতি পাঁচের কিছু বেশি রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন। তার স্মরণীয় পারফরম্যান্সটি হারারেতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রান তাড়ার সময়। ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় ছিল স্বাগতিকরা। সেখান থেকে দলকে উদ্ধার করেছেন রাজা। তার ১১৭ রানের অপরাজিত ইনিংসেই অবিশ্বাস্য এক জয় তুলে সিরিজ জিতে নেয় জিম্বাবুয়ে।  

অপর দিকে শাই হোপ ২০১৭ সাল থেকে প্রতি বছর ওয়ানডেতে ক্যারিবীয়দের হয়ে শীর্ষ রান সংগ্রাহক হিসেবেই অবদান রেখে যাচ্ছেন। ২১ ম্যাচে ৭০৯ রান করেছেন এই বছর। তিনটি সেঞ্চুরির পাশাপাশি আছে দুটি হাফ সেঞ্চুরিও।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম