কলকাতা শিবিরে যোগ দিতে তর সইছে না লিটনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২২, ১৭:৩৮আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১৭:৩৯

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের সপ্তম ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন লিটন দাস। ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতেই বাংলাদেশের সেরা এই ব্যাটারকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার হয়ে প্রথম আইপিএল খেলতে তর সইছে না বাংলাদেশের স্টাইলিশ এই ব্যাটারের।

বিভিন্ন দেশেই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আছে। তবে সবচেয়ে জনপ্রিয় আইপিএল। বিশ্বের সব দেশের ক্রিকেটাররাই আইপিএলে খেলতে মুখিয়ে থাকে। দীর্ঘ অপেক্ষার পর আইপিএলে সুযোগ পেয়েছেন লিটন। যদিও প্রথম রাউন্ডে কোনও দলই লিটনের ব্যাপারে আগ্রহ দেখায়নি। তবে শেষ ধাপে কলকাতার আগ্রহে নিলামে তোলা হয় লিটনকে। সেখানেই ৫০ লাখ রুপির ভিত্তিমূল্যে কলকাতা কিনে নেয় বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটারকে।

শুক্রবার রাতে কলকাতা নাইট রাইডার্স তাদের পেজে ছোট্ট একটি ভিডিও পোস্ট করে। যেখানে লিটন দাস শোনান তার রোমাঞ্চের কথা, ‘এটি আমার প্রথম আইপিএল। আমি তাই কেকেআর পরিবারের অংশ হতে দারুণ রোমাঞ্চিত। উপরের অংশটুকু ইংরেজিতে বলে বাংলায় লিটন বলেন, ‘খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে। করবো, লড়বো, জিতবো…।’

ঢাকায় ভারতের বিপক্ষে টেস্ট চলাকালীন সময়ে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়। নিলামের পরদিন লিটন ব্যাট হাতে ৭৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন। সেদিন আইপিএল নিয়ে নিজের আবেগ লুকিয়েছিলেন। বলেছিলেন, ‘সময় হলে আইপিএল নিয়ে ভাববেন।’

২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজার হাত ধরে বাংলাদেশে আইপিএলের দরজা খোলে। তাকে নিয়েছিল কলকাতা। পরের বছর আব্দুর রাজ্জাককে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মোহাম্মদ আশরাফুলকে মুম্বাই ইন্ডিয়ানস নেয়। সেই ধারাবাহিকতায় সাকিব, তামিম সুযোগ পেয়েছিলেন। তামিম অবশ্য ম্যাচ খেলার সুযোগ পাননি। এরপর মোস্তাফিজুর রহমান যোগ দিয়ে তালিকা লম্বা করেন।

সর্বশেষ ক্রিকেটার হিসেবে দলে যোগ দিলেন লিটন। আগামী আসরে মোস্তাফিজের সঙ্গে লিটন দাস ও সাকিব আল হাসান আইপিএল মাতাবেন। মোস্তাফিজকে এ বছর রিটেইন করেছে দিল্লি ক্যাপিটালস। সাকিবকে শেষ রাউন্ডে চমক দেখিয়ে দলে ভিড়িয়েছে তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্স।

 /আরআই/এমআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম