দুর্ঘটনায় আহত পান্ত আইপিএলেও অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারি ২০২৩, ১৪:০৭আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৪:১০

গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ায় দীর্ঘ সময়ের জন্য ক্রিকেটের বাইরে থাকতে হতে পারে ঋষভ পান্তকে। ইনজুরির অবস্থা ও কবে নাগাদ সুস্থ হয়ে উঠবেন এটা যেহেতু নিশ্চিত নয়। তাই আপাতত শুধু ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ টেস্টের সিরিজে তাকে পাওয়া যাচ্ছে না। তার পরেই এপ্রিল-মে মাসে শুরু হবে আইপিএল। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে হয়তো আইপিএলেও তার খেলা হবে না। তিনি দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। 

ক্রিকবাজ জানিয়েছে, প্রকৃত চিকিৎসা ও রিহ্যাব সম্পর্কে তখনই জানা সম্ভব, যখন লিগামেন্টের ইনজুরির চিকিৎসা শুরু হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ২৫ বছর বয়সী উইকেটকিপারকে পর্যবেক্ষণে রেখেছে। একটু চলাচলে সক্ষম হলেই কেবল তাকে মুম্বাই উড়িয়ে আনা হবে।

অবশ্য দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন পান্তকে দুর্ঘটনা থেকে প্রাপ্ত চোট-আঘাত থেকে আগে সুস্থ হতে হবে। তার পরই লিগামেন্টের চিকিৎসা শুরু হবে। বিসিসিআই শুধু লিগামেন্ট ইনজুরির চিকিৎসা নিয়ে আলাদা করে দায়িত্ব নেবে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম