প্রস্তুতি ম্যাচে ডাক মারলেন তামিম-সাব্বির-সোহান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২৩, ১৭:৫৭আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৭:৫৭

শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর বিপিএল। মাঠের লড়াইয়ে নামার আগে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। কিন্তু প্রস্তুতি ম্যাচে তারকা ক্রিকেটারদের বেশিরভাগই ব্যর্থ। লো স্কোরিং ম্যাচে খুলনা টাইগার্সকে ৭ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স।

আগে ব্যাটিংয়ে নেমে হতশ্রী ব্যাটিং করেছে তামিম ইকবালের দল খুলনা টাইগার্স। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে পুরো সিরিজই মিস করেছিলেন তামিম ইকবাল। বিপিএলের মূল মঞ্চে নামার আগে তামিমের জন্য ম্যাচটি ছিলো গুরুত্বপূর্ণ। কিন্তু চার নম্বরে ব্যাটিং করতে নেমে রানের খাতা না খুলেই আউট হয়েছেন। কুঁচকির চোট কাটিয়ে মাঠে নেমে প্রথম বলেই ফিরেছেন ড্রেসিংরুমে। স্পিনার রাকিবুল হাসানের বল রিভার্স সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউর শিকার হন তিনি।

ওপেনিংয়ে তরুণ সোহান ভালো শুরুর পর ১৬ রানে থেমেছেন। মুনিম করেন মাত্র ৫ রান। রান পাননি মাহমুদুল হাসান জয়ও(২)। ইয়াসিরও ১০ রানে ফিরেছেন ড্রেসিংরুমে।  জাতীয় দল থেকে ছিটকে যাোঁ সাব্বির রহমানও খুলতে পারেননি রানের খাতা।  দলের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ২১ রান করেছেন সাইফউদ্দিন।  সবমিলিয়ে খুলনা টাইগার্স মাত্র ৮৭ রানে গুটিয়ে যায়।

রংপুরের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন রকিবুল হাসান, মেহেদী হাসান ও রিপন মন্ডল।

জবাবে খেলতে নেমে ১০.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রংপুর রাইডার্স। রংপুরকে জেতাতে বড় ভূমিকা রেখেছেন দলের বিদেশী ক্রিকেটার সিকান্দার রাজা। ২৫ বলে ৩১ রান করেছেন তিনি। এছাড়া পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে আসে ১৫ বলে ২০ রান। রংপুরের অধিনায়ক কাজী নুরুল হাসান সোহানও ব্যর্থ হয়েছেন। ৩ বল খেলে কোনও রান না করেই আউট হয়েছেন উইকেট কিপার এই ব্যাটার।

খুলনার নাসুম দুটি ও নাহিদ রানা একটি করে উইকেট নিয়েছেন।

 

/আরআই/এমআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম