‘বিসিবির সীমাবদ্ধতা জানলে সাকিব এমন মন্তব্য করতো না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৩, ১৮:৩০আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৮:৩৩

এক যুগ আগে বিপিএল মাঠে গড়ানোর পর ব্যাপক আলোড়ন হয়েছিল। দলের নিলাম, খেলোয়াড় নিলাম থেকে শুরু করে উদ্বোধনী অনুষ্ঠানে তাক লাগিয়ে দিয়েছিল বিসিবি। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিপিএল বর্ণহীন হয়ে পড়েছে। এবার আরও হ-য-ব-র-ল অবস্থা। বুধবার তো বিপিএল আয়োজন নিয়ে কড়া সমালোচনা করেছেন সাকিব আল হাসানও। বলেছেন, দুই মাস সময় পেলে বিপিএলকে বদলে দেবেন। এমন মন্তব্যের প্রেক্ষিতে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন বলেছেন, বিসিবির সীমাবদ্ধতা জানলে সাকিব এমন মন্তব্য করতো না। 

আরও পড়ুন: দায়িত্ব পেলে ২ মাসে বিপিএলকে বদলে দেবেন সাকিব

বৃহস্পতিবার বিপিএলের স্পন্সর ঘোষণার দিন হাজির ছিলেন নিজামউদ্দিন চৌধুরী সুজন। তার কাছে সাকিবের মন্তব্যের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত নই যে তিনি কোন প্রেক্ষাপটে কথাটা বলেছেন বা কতটুকু তথ্য তার কাছে ছিল। আমাদের সীমাবদ্ধতা জানলে হয়তো এসব কথা তিনি বলতেন কী না আমার সন্দেহ। এর বাইরে কিছু বলা আসলে ঠিক হবে না। ’

কোন সীমাবদ্ধতা? এমন প্রশ্নে সুজন বলেছেন, ‘সীমাবদ্ধতা তো সবার সমানে আপনাকে বিস্তারিত বলতে পারব না। ’

২০১২ সাল থেকে বিপিএল আয়োজন হচ্ছে। প্রতি আসরেই নানা রকম বিতর্ক সঙ্গী হয়েছে। লম্বা সময় ধরে বিপিএল মাঠে গড়ালেও তেমন কোন প্রাপ্তি নেই বিপিএল গভর্নিং কাউন্সিলের। প্রধান নির্বাহীর মতে প্রাপ্তি কেবল নিয়মিত আয়োজন, ‘নিয়মিত আয়োজন করতে পারছি, এটাতো একটা প্রাপ্তি। যেটা হয় যেসব খেলোয়াড়দের আন্তর্জাতিকে এখনো সুযোগ হয়নি, তারা একটা সুযোগ পায় আন্তর্জাতিক খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার।’

বিপিএলে প্রতি বছরই কোনও না কোনও বদল আসেই। থাকে না কোনও নিয়ম-নীতি। সবকিছুই হয় অনেকটা জোড়াতালি দিয়ে। রেভিনিউ শেয়ারিং সিস্টেম তো অনেক দূরের কথা। আর্থিক ভিত্তি গড়ার কোনও সিস্টেম এখনও তৈরি করতে পারেনি বিসিবি। ফলে বাণিজ্যিকভাবে লাভবান না হাওয়ায় দীর্ঘমেয়াদের জন্য পরিকল্পনাও বাস্তবায়ন করা যায় না। বিসিবি এটি স্বীকার করলেও তাদের নানাবিধ সীমাবদ্ধতার কথাই উঠে আসছে বার বার। বৃহস্পতিবার নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন,

‘ফ্র্যাঞ্চাইজিরাও যে তাদের অবকাঠামো তৈরি করবে সে ধরনের সুযোগ সুবিধা হচ্ছে না। কারণ বিভিন্ন কারণে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেতে পারিনি। এখানে সীমাবদ্ধতা শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না। বিশ্বব্যাপী কিছু বিষয় চলে আসছে, যেকারণে সীমাবদ্ধতা থাকছে। আমাদের চেষ্টা থাকবে এরপর থেকে যেগুলো করা হবে, তার আগে ফ্র‌্যাঞ্চাইজি ঠিক করা থাকবে এবং আমাদের টাইমলাইনও দেওয়া থাকবে। যেহেতু আগামী ২০২৭ পর্যন্ত আমাদের আন্তর্জাতিক ক্যালেন্ডার ঠিক করে ফেলেছি, আমাদের বিপিএলের তারিখ এবং এ বিষয়গুলোও ঠিক করে ফেলতে পারবো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম