বিপিএল: ম্যাচ শুরুর আড়াই ঘণ্টা আগে পাল্টে গেলো সময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৩, ১৩:০২আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৪:৫৮

বিপিএল মানেই সার্কাস! প্রতি বছরই বিপিএলে নানা অসঙ্গতি চোখে পড়ে। এবারো বহু অসঙ্গতি নিয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় ছিল। উদ্বোধনী দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল দুপুর আড়াইটায়। কিন্তু ম্যাচ শুরুর আড়াইঘণ্টা আগে পাল্টে গেলো সময়সূচি! আধা ঘণ্টা এগিয়ে ম্যাচ শুরুর সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ২টা। তাতে শুরুর দিনেই বিপিএল তার ঐতিহ্য বজায় রেখেছে।

বেলা ১২ টা ৪৫ মিনিটে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি সময় সূচি এগিয়ে আনার ঘোষণা দিয়েছে।

আগের সূচি অনুযায়ী শুক্রবার দিনের প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর আড়াইটায় আর রাতের ম্যাচ গড়ানোর কথা সন্ধ্যা সোয়া সাতটায়। নতুন সূচিতে আধাঘণ্টা এগিয়ে প্রথম ম্যাচ হবে দুপুর দুইটায়, দ্বিতীয় ম্যাচ হবে সাতটা থেকে। 

এছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বেলা ২টায় আর রাতের ম্যাচ সন্ধ্যা ৭টা থেকে। এখন অন্যদিনগুলোর সময়ও পাল্টে গেছে। আধা ঘণ্টা এগিয়ে প্রথম ম্যাচ হবে দেড়টায়, দিনের দ্বিতীয় ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

শুক্রবার উদ্বোধনী দিনে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি হবে। আর সন্ধ্যা ৭টায় গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলবে আবারও বিপিএলে ফেরা রংপুর রাইডার্সের বিপক্ষে। নাগরিক টেলিভিশন বিপিএল সরাসরি সম্প্রচার করবে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম