বিপিএল

মাশরাফির সিলেটের জয়ে শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৩, ১৭:৩১আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৭:৩৭

গত কিছুদিন ধরে ঢাকায় তীব্র শৈত্যপ্রবাহ। শুক্রবার মধ্য দুপুরেও সূর্যের দেখা মিলছিল না। এমন কন্ডিশনে মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। উদ্বোধনী ম্যাচ ৮ উইকেটে জিতেছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রামের দেওয়া ৯০ রানের লক্ষ্য ২ উইকেট হারিয়ে ৪৫ বল হাতে রেখেই ছুঁয়েছে সিলেট। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৯০ রানের মামুলী লক্ষ্যে ব্যাটিংয়ে নামে সিলেট। দলের ওপেনার কলিন অ্যাকারম্যান দলীয় ১২ রানে ফিরলেও তার কোন প্রভাব পড়েনি। দ্বিতীয় উইকেটে জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত মিলে ৬৩ রানের জুটি গড়ে জয়ের পথটা তৈরি করে ফেলেন। জাকির ২১ বলে ২৭ রান করে পুষ্পাকুমারার বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েছেন। বাকি পথটা অনায়াসেই শেষ করেন শান্ত ও মুশফিক। শান্ত ৪১ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪৩ রানের ইনিংস খেলে অপরাজিত থেকেছেন। আর মুশফিক ৮ বলে অপরাজিত ছিলেন ৬ রানে।

চট্টগ্রামের বোলারদের মধ্যে মৃত্যুঞ্জয় চৌধুরী ও মালিন্দা পুষ্পাকুমারা একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান মাশরাফি। ৮ মাসের বেশি সময় পর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে নামলেও অস্বস্তিতে দেখা যায়নি সিলেটের পেসারকে। ৪ ওভারে ১৮ রান খরচ করে এক উইকেট নিয়ে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে শুভাগত হোমের চট্টগ্রাম মোহাম্মদ আমির ও রেজাউর রহমান রাজার গতিতে পরাস্ত হয়েই ৮৯ রানে অলআউট হয়েছে। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রানের ইনিংস খেলেছেন আফিফ হোসেন। এছাড়া আল আমিনের ব্যাট থেকে আসে ১৮ রান। বাকি ব্যাটারদের মধ্যে মেহেদী মারুফ (১১) কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। 

১৪ রানে ৪ উইকেট নিয়ে সিলেটের সেরা বোলার রেজাউর রহমান রাজা। আমির ৭ রানে দুটি এবং মাশরাফি ১৮ রানে একটি উইকেট নিয়েছেন। 

/আরআই/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক