ম্যাককালামের শততম টেস্টে অসিদের জয়

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪৩

ম্যাককালামের শততম টেস্টে অসিদের জয় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাজে ভাবেই হারলো নিউজিল্যান্ড। ব্রেন্ডন ম্যাককালামের শততম টেস্টে অসিদের কাছে ইনিংস ও ৫২ রানে হেরেছে কিউইরা। এরফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেলো নিউজিল্যান্ড।
ওয়েলিংটনে প্রথম ইনিংসে ১৮৩ রানে গুটিয়ে যাওয়া নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করে ৩২৭। সোমবার চতুর্থ দিনের শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন কিউই ব্যাটসম্যান কোরে অ্যান্ডারসন। ২৭ বল খেলে বিদায় নেন শূন্য রানে। মিচেল মার্শের বলে এলবিডব্লু হয়ে আউট হন তিনি।
শুধুমাত্র আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান হেনরি নিকোলস একটু প্রতিরোধ গড়েন। ৫৯ রানে বিদায় নেন তিনি। এরপর শেষ দিকে টিম সাউদি আর মার্ক ক্রেইগ প্রতিরোধ দিলেও কাজে দেয়নি সেই প্রতিরোধ। ৪৮ রানে সাউদিকে বিদায় দিলে ভাঙে শেষ প্রতিরোধ। ক্রেইগ অপরাজিত থাকেন ৩৩ রানে।

অসিদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন নাথান লায়ন। ৩ উইকেট নেন মিচেল মার্শ।

ম্যাচসেরা হন ২৩৯ করা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান অ্যাডাম ভজেস।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম