গত বিপিএলে ফাইনালের ব্যর্থতা তাতিয়ে দিয়েছে তৌহিদকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৩, ২১:৩৫আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ২১:৩৫

গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন তৌহিদ হৃদয়। তার দল ফাইনালও খেলেছিল। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ১ রানে হেরে শিরোপা খুইয়েছিল সাকিবের বরিশাল। তাতে কিছুটা দায় আছে হৃদয়ের। গত আসরে বরিশালের শিরোপা জিততে শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রানের। কিন্তু তৌহিদ একটি ওয়াইডসহ ৬ বল খেললেও প্রয়োজনীয় রান নিতে ব্যর্থ হন। বরিশাল ১ রানে হেরে যায়। তৌহিদ ৯ রানে ছিলেন অপরাজিত। গত ফাইনালের এই ব্যর্থতাই মূলত তাতিয়ে দিয়েছে তাকে।

বিপিএলের চলমান আসরে মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য তৌহিদ। দ্বিতীয় ম্যাচে ৫৫ রান করে দলের জয়ের নায়ক ছিলেন তিনি। সোমবার কুমিল্লার বিপক্ষে তৃতীয় ম্যাচেও সিলেটের জয়ের নায়ক এই তরুণ।

৫৬ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হওয়া তৌহিদ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বিপিএলের ম্যাচটা (গত আসরের ফাইনাল) হওয়ার পর আমি মানসিকভাবে হতাশ ছিলাম। কারণ একটা যদি বাউন্ডারি মারতে পারতাম, হয়তো বা খেলাটা একটু চেঞ্জ হতো। যদিও আমি ওই জায়গার ব্যাটার না, একদম নিচে…। তারপরও একজন ব্যাটার হিসেবে আমাকে যেখানেই নামাবে সেখানেই চেষ্টা করতে হবে, দলকে কীভাবে এগিয়ে নেওয়া যায়।’

গত আসরে বরিশালের হয়ে খেলে খুব ভালো করেননি তৌহিদ। ১১ ম্যাচে ১৩৬ রান করেছিলেন এই ব্যাটার। গত আসরের ব্যর্থতাই মূলত তাতিয়ে দিয়েছিলো তৌহিদকে, ‘গত বছরে যখন খারাপ খেলেছিলাম, খেলার পর থেকেই চিন্তা করছিলাম কীভাবে উন্নতি করা যায়। গত বছর ভালো খেলতে পারিনি। তারপর থেকে যখনই সুযোগ পেয়েছি, তখনই কাজ করেছি যে টি-টোয়েন্টি কীভাবে আরও উন্নতি করা যায়। কিছু শট নিয়ে কাজ করেছি, ছোট ছোট জিনিস পরিবর্তন করা ইনশাল্লাহ ভালো যাচ্ছে।’

নিজেকে বদলে ফেলার কারণ হিসেবে অভিজ্ঞতাকে সামনে আনলেন তৌহিদ, ‘অবশ্যই আসলে টি -টোয়েন্টি  খেলার অভিজ্ঞতা কম ছিল  আগে। এখন চেষ্টা করতেছি কীভাবে উন্নতি করা যায় এবং মিনিমাম রিস্ক গুলো কীভাবে নেওয়া যায়। সবসময় সাপোর্ট পাচ্ছি, উপরে ব্যাটিং করে নিজের দায়িত্বটা বুঝতে পারছি। ’

গত আসরে বরিশালের হয়ে খেলা তৌহিদ এবার বরিশালকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে জ্বলে উঠেন। ৫৫ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন এই ব্যাটার। সোমবার গত আসরের ফাইনালের প্রতিপক্ষ কুমিল্লার বিপক্ষে ব্যর্থতা থেকে বেরিয়ে আসেন, খেলেন ৫৬ রানের ইনিংস। পর পর দুই ম্যাচে ম্যাচ সেরা হওয়ার পর দারুণ উচ্ছ্বাসিত এই তরুণ, ‘অবশ্যই, প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য এটা ভালো অনুভূতির ব্যাপার। আজকে একটা আত্মবিশ্বাস ছিল।’

তৌহিদ আরও যোগ করেছেন, ‘ব্যর্থতা থেকে মানুষ সফলতার পথ খুঁজে।আমি চেষ্টা করেছি কীভাবে আরও সামনের দিকে যাওয়া যায়। আরও ভালো করা যায় এবং কী কী জিনিসগুলো উন্নতি করতে হবে। ঐভাবেই চেষ্টা করেছি আমি।’

/আরআই/এমআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম