সাকিবের বিতর্কিত কাণ্ডের পর হাসলো বরিশাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৩, ১৭:২৫আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৭:৩১

বিপিএলে বিতর্ক, উত্তেজনা সঙ্গী করে শেষ হাসি হেসেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে তুলে নিয়েছে টুর্নামেন্টের প্রথম জয়।  

ফরচুন বরিশালের ব্যাটিংয়ের শুরুতেই বিতর্কের জন্ম দেন সাকিব আল হাসান। যার রেশ ছিল ম্যাচের শেষ পর্যন্তও। প্রথম ম্যাচে চার নম্বরে ব্যাটিংয়ে নামা সাকিব দ্বিতীয় ম্যাচে ৬ নম্বরেও ব্যাট করতে নামেননি। এটা কি শুরুর উত্তেজনার কারণে কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে রংপুর রাইডার্স ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নামা বরিশাল শুরু থেকেই উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার সূত্রপাত দুই ওপেনার চতুরঙ্গ ডি সিলভা ও এনামুল হক বিজয়ের মধ্যে কে স্ট্রাইকিং প্রান্তে দাঁড়াবেন- সেটা নিয়েই। বিতর্ক তৈরি করে সাকিব মাঠে প্রবেশ করলে খেলা ৫ মিনিট বন্ধও ছিল। তারপর এনামুলের আউট নিয়েও ছড়ায় উত্তেজনা। বরিশাল ওপেনার এনামুল হককে বিতর্কিতভাবে আউট দেন আম্পায়ার। তাতে বেশ উত্তেজিত হয়ে পড়েন এই ব্যাটার। 

১৮ রানে দুই ওপেনারকে হারনোর পর মনে হচ্ছিল বরিশালের ম্যাচে ফেরা কঠিন হবে। কিন্তু ইব্রাহিম জাদরান ও মেহেদী হাসান মিরাজ মিলে ঠিকই বিপর্যয় সামাল দিয়েছেন। তাদের ৮৪ রানের জুটির ওপর দাঁড়িয়ে জয়ের মঞ্চ পেয়ে যায় গতবারের ফাইনালিস্টরা। মিরাজ ২৯ বলে ৪৩ রানে আউট হলেও জাদরান হাফসেঞ্চুরি পেয়েছেন। ৪১ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেছেন আফগান ক্রিকেটার। তাদের দু’জনের আউটের পর ইফতেখার আহমেদ ও করিম জানাতের অবিচ্ছিন্ন ৩৮ রানের জুটিতে ৪ বল আগেই ৪ উইকেট হারিয়ে বরিশাল জয়ের দেখা পেয়েছে। ইফতেখার আহমেদ ২৫ ও করিম জানাত ২১ রানের ইনিংস খেলেছেন।

রংপুর রাইডার্সের বোলারদের মধ্যে সিকান্দার রাজা দুটি এবং রাকিবুল হাসান ও রবিউল হক একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে রংপুরের ওপেনার নাঈম শেখ প্রথম বলেই গোল্ডেন ডাকে সাজঘরে ফিরেছেন। মেহেদী হাসান (৬) ও সিকান্দার রাজা (২) আউটের পর ব্যাটিং বিপর্যয়ে পড়া দলকে খাদের কিনারা থেকে উদ্ধার করেনন রনি তালুকদার ও শোয়েব মালিক। রনি ২৮ বলে ৪০ রান করে আউট হলেও পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার ৩৬ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। শেষ দিকে নুরুল হাসানের ১২ বলে ১২ ও রবিউল হকের ১৫ বলে ১৮ রানের ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রানের পুঁজি পেয়েছে রংপুর।

বরিশালের চতুরঙ্গ ডি সিলভা ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নিয়েছেন। সাকিব, এবাদত, করিম নিয়েছেন একটি করে উইকেট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক