অসদাচরণে শাস্তি পেলেন সাকিব-সোহান-এনামুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৩, ২২:৫০আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ০১:৪৮

মাঠে অসদাচরণ করে শাস্তি পেলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান ও ওপেনার এনামুল হক বিজয়। এ ছাড়া রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসানকেও শাস্তি দেওয়া হয়েছে। তিনজনকেই ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আর্থিক জরিমানার পাশাপাশি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তিনজনের নামের পাশে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ম্যাচ চলাকালে সাকিব ও সোহান আচরণবিধি লঙ্ঘন হয়, যা বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৪ অনুচ্ছেদের আচরণবিধি লঙ্ঘন।

এ ছাড়া আম্পায়ারের সিদ্ধান্তে প্রতিবাদ করে এনামুল বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৮ অনুচ্ছেদের আচরণবিধি ভঙ্গ করেছেন।

ম্যাচ শেষে তিন ক্রিকেটার নিজেদের ভুল স্বীকার করেছেন বলে শুনানির প্রয়োজন হয়নি। আচরণবিধি ভাঙায় জরিমানার সঙ্গে তিনজনের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। এই ধারা ভঙ্গের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। সঙ্গে একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হবে।

প্রসঙ্গত, ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে ফরচুন বরিশালের দুই ওপেনার চাতুরাঙা ডি সিলভা ও এনামুল হক বিজয় তখন মাঠে। নিয়ম অনুযায়ী বোলার ঠিক হওয়ার পর ব্যাটাররা স্ট্রাইক নিয়ে থাকেন। কিন্তু রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের ম্যাচে উল্টো ঘটনা ঘটেছে। ইনিংসের প্রথম ওভারে রংপুর রাইডার্সের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান বল হাতে তৈরি ছিলেন। কিন্তু স্ট্রাইকে চাতুরাঙা ডি সিলভাকে দেখে অধিনায়ক সোহান বল তুলে দেন অফস্পিনার শেখ মেহেদী হাসানের হাতে। এটা দেখে স্ট্রাইক পরিবর্তন করে নন-স্ট্রাইক প্রান্তে চলে যান চাতুরাঙা।

বারবার এমন ঘটনার পর মাঠের বাইরে থাকা সাকিব মেজাজ হারান। মাঠে এসেও বাকবিতণ্ডায় জড়ান তিনি। ম্যাচ শুরুর পর এনামুলকে আউট দিলেও সেখানে ফিল্ড আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করেন এনামুল। এ কারণেই তিনজনকে শাস্তি পেতে হচ্ছে।

/আরআই/এনএআর/
সম্পর্কিত
লঙ্কা প্রিমিয়ার লিগে কোন দলে খেলবেন সাকিব?
রামিসার হত্যাকারির দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চান সাকিব
শেয়ারবাজার কারসাজিসাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছালো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম