টানা জয়ে অপ্রতিরোধ্য মাশরাফির সিলেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৩, ২৩:২৩আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২৩:২৩

ঢাকা ডমিনেটরস ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে ঢাকায় প্রথম পর্ব শেষ হলো। এই পর্বে টানা জয়ে অপ্রতিরোধ্য কেবল সিলেট স্ট্রাইকার্স।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকাকে উড়িয়ে দিয়ে ৬২ রানের বিশাল জয় তুলে নিয়েছে সিলেট। সবমিলিয়ে চার ম্যাচের চারটিতে জিতে পুরো ৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে মাশরাফির দল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স বাদে বাকি দলগুলো ২ ম্যাচ খেলে একটি করে জয় পেয়েছে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ঢাকাকে ২০২ রানের লক্ষ্য দেয় সিলেট। কঠিন সেই লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে। ৩০ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারানোর পর হাল ধরেন মোহাম্মদ মিঠুন ও নাসির হোসেন। এই দুইজনের ৪৭ বলে ৭৭ রানের জুটিতে স্বপ্ন দেখছিল ঢাকার সমর্থক। মিঠুন ২৮ বলে ৪২ রানে আউট হওয়ার পর নাসির চেষ্টা চালাতে থাকনে। কিন্তু সঙ্গীর অভাবে তার সেই চেষ্টা বৃথা যায়। ৩৫ বলে ৪৪ রান করে আউট হন নাসির। এই দুইজনের বাইরে দিলশান মুনাবীরা (১২) কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন।

সিলেটের ইমাদ ওয়াসিম, মাশরাফি ও আমির দুটি করে উইকেট নিয়েছেন। রেজাউর, থিসারা ও শান্ত নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় সিলেট স্ট্রাইকার্স। দ্বিতীয় ওভারেই তাসকিনের বলে মোহাম্মদ হারিস (৬) বিদায় নেন। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৫৭ বলে ৮৮ রানের জুটি গড়েন। তাদেই এই জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় মাশরাফির সিলেট। তবে ৩৯ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৭ রান করে নাজমুল হোসেন শান্ত আউট হলে কিছুটা শঙ্কা জাগে। কেননা মুশফিকুর রহিম (৬), জাকির হাসান (১০), থিসারা পেরেরা (১১) আউট হলে দুইশো পেরুনোর সম্ভাবনা স্মিত হয়ে যায়। তবে এক প্রান্ত ধরে তৌহিদ হৃদয় যেভাবে ব্যাটিং করলেন সেটি ছিল অবিশ্বাস্য।

সিলেটের আগের দুই ম্যাচে জয়ের নায়ক ছিলেন তৌহিদ। মঙ্গলবার তিনিই নায়ক। তার ৮৪ রানের বিস্ফোরক ব্যাটিংয়ে চলতি টুর্নামেন্টে প্রথমবারের মতো ২০০ রানের ইনিংস দেখতে পারে ক্রিকেটপ্রেমীরা। ইনিংস শেষ হওয়ার ৪ বল আগে তৌহিদ আউট হন। আগে দুই ম্যাচে হাফসেঞ্চুরি করা এই ব্যাটার মঙ্গলবার ১৬ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। ৪৬ বলে ৫ চার ৫ ছক্কায় তিনি তার ইনিংসটি সাজিয়েছেন। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ২০১।

ঢাকার বোলারদের মধ্যে আল আমিন হোসেন ৪৫ রানে নেন তিনটি উইকেট। এছাড়া তাসকিন আহমেদ ৩৬ রানে দুটি এবং আরাফাত সানি ও আরিফুল হক নেন একটি করে উইকেট।

/আরআই/এমএস/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম