ভারতকে টপকে শীর্ষে চলে এসেছে নিউজিল্যান্ড

  স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০২৩, ১৬:৫৭আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৬:৫৯

গতকাল দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৭৯ রানে হারিয়ে নিউজিল্যান্ড শুধু ১-১ সমতাই ফেরায়নি। উঠে গেছে ওয়ানডে সুপার লিগ টেবিলের শীর্ষেও! 

দ্বিতীয় ম্যাচ জিতে সুপার লিগ টেবিলে কিউইদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৪০। তাতে পাকিস্তানের পাশাপাশি ভারতকেও তারা পেছনে ফেলতে পেরেছে। পাকিস্তানের পয়েন্ট ১৩০, ভারতের ১৩৯।

দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করে ২৬১ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে রান তাড়া করতে নেমে ৪৩ ওভারে স্বাগতিক পাকিস্তান ১৮২ রানেই গুটিয়ে গেছে। কিউইদের হয়ে সেঞ্চুরি পেয়েছেন ডেভন কনওয়ে। ৮৫ রানের ইনিংস উপহার দেন কেন উইলিয়ামসও। মোহাম্মদ নওয়াজ ৩৮ রানে ৪ উইকেট নিয়েছে। ৫৮ রানে তিনটি নেন নাসিম শাহ।

তার পর বাবর আজম ৭৯ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেও দলকে উদ্ধার করতে পারেননি। কিউইদের হয়ে ৩৩ রানে ও ৩৮ রানে দুটি করে উইকেট নিয়েছেন যথাক্রমে টিম সাউদি ও ইশ সোধি।

১৩ জানুয়ারি হবে সিরিজের শেষ ম্যাচ। ওই ম্যাচ বিজয়ী সিরিজ নিশ্চিত করার সঙ্গে সঙ্গে সুপার লিগ টেবিলেও প্রভাব ফেলবে। পাকিস্তান জিতলে ভারতকে পেছনে ফেলে দুইয়ে অবস্থান করবে। আর নিউজিল্যান্ড জিতলে নিজেদের শীর্ষস্থানকে করবে আরও সুসংহত।

পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে হেরে যাওয়ায় এর প্রভাব পড়েছে তাদের ওয়ানডের র‌্যাঙ্কিংয়ে। ভারতের চেয়ে একধাপ নিচে নেমে পাঁচে চলে গেছে তারা। পাকিস্তনের রেটিং ১০৮। আর চারে থাকা ভারতের রেটিং ১০৯। নিউজিল্যান্ড অবশ্য ১১৫ রেটিং নিয়ে শীর্ষস্থান ঠিকই দখলে রেখেছে।

  /এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম