অস্ট্রেলিয়া ইস্যুতে নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করলো আইসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৪

আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বাংলাদেশে যুব বিশ্বকাপে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে খেলতে আসেনি অস্ট্রেলিয়া। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে নিজেদের ক্ষমতার সীমাবদ্ধতার কথা তুলে ধরেন আইসিসি প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। সোমবার সংবাদ সম্মেলনে আইসিসির এই কর্তা বলেন, ‘এটা মৌলিকভাবে একটি চুক্তিমূলক কার্যক্রম। আমরা কোনও দেশকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বাধ্য করতে পারি না। এটা তাদের নিজস্ব ব্যাপার। এতে হয়তো চুক্তি ভেঙে যাওয়ার ব্যাপার থাকে।!’
ফিফা অস্ট্রেলিয়াকে বাংলাদেশে আসতে বাধ্য করেছে। ক্রিকেট অস্ট্রেলিয়াকে আইসিসি চাপ দেয়নি? এর ব্যাখা জানতে চাইলে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া তাদের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তের পরও যে আমরা টুর্নামেন্ট চালিয়ে যেতে চেয়েছি, এটা একটা ভালো সিদ্ধান্ত ছিল। একটি সদস্য দেশকে শুধুমাত্র টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করার জন্য রাখা হয়নি। ক্রিকেট অস্ট্রেলিয়া কী করেছে, সে বিষয়ে উত্তর দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত সফল ভাবে শেষ হওয়ায় আমার খুশি।’
সফল ভাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষ হয়েছে। এখন আইসিসির প্রস্তুতি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। এবারকার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পড়েছে ভারতের ওপর। আইসিসির আশা ভারতও সফলভাবে আয়োজকের দায়িত্ব পালন করতে পারবে। সেক্ষেত্রে তারা আইসিসি অনূর্ধ্ব-১৯ দল থেকে ধারণা নিতে পারে।
সোমবার ঢাকার একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আইসিসির প্রধান নির্বাহী এ প্রসঙ্গে আরও বলেন, ‘আমরা এখন আগ্রহভরে অপেক্ষা করছি ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। কোনও সন্দেহ নেই যে নিরাপত্তাজনিত ব্যাপার নিয়ে সেখানেও অনেক চ্যালেঞ্জ থাকবে। আমরা এই টুর্নামেন্ট থেকে অনেক কিছু শিখেছি। কোথায় কী করতে হবে, এ বিষয়ে আমরা একটা শিক্ষা নিতে পেরেছি। আমরা সব ধরনের বড় আয়োজনকেই শ্রদ্ধা করি। আমরা সব আয়োজনকে গুরুত্বসহকারে নেই। কোনও ঝুঁকির সংকেত থাকলে, তবে সেখানে যা করতে হবে তা আমরা করার চেষ্টা করি।’

তিনি আরও যোগ করেন, ‘পরপর দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা খুবই চ্যালেঞ্জিং একটি কাজ। আমাদের সৌভাগ্য যে, এই কাজ করার জন্য আমরা আয়োজক দেশের ওপর নির্ভর করি। এক্ষেত্রে বাংলাদেশ আমাদের দারুণ সহযোগিতা করেছে। একই ভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজনের জন্য আমরা এখন নির্ভর করছি ভারতের ওপর। টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের আগে ভেন্যু চূড়ান্ত করার জন্য একটু দেরি হয়েছে, এটা দুঃখজনক। তবে আমরা বিশ্বাস করি ভারত এই সব বিষয় খুব দ্রুত সমাধান করে ফেলবে। সব মিলিয়ে আগামী পাঁচ-ছয় সপ্তাহের মধ্যে সব আয়োজন সম্পূর্ণ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করছি।’

নেপালের অধিনায়ক রাজু রিজালের বয়স নিয়ে টুর্নামেন্টের মাঝপথে বিতর্ক হয়েছে। বিষয়টি নিয়ে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, ‘বয়স ভিত্তিক যে সব টুর্নামেন্ট আমরা আগে আয়োজন করেছি, সবগুলোতোই এ বিষয়টি ঝামেলাপূর্ণ ছিল। একজনের বয়স নির্ধারণের জন্য খুব কম কাজই করার আছে। এটি মেডিকেল এক্সপার্টদের কথা। সুতরাং এ বিষয়ে আমাদের খেলোয়াড়ের কাগজপত্র এবং তার সততার ওপরই নির্ভর করতে হয়। সুতরাং ভবিষ্যতে এমন কোনও পদ্ধতি রাখতে হবে, যাতে খেলোয়াড়ের সঠিক বয়স বের করে আনা সম্ভব হয়। তাহলে ভবিষ্যতে আমাদের এ নিয়ে কোনও দ্বিধা থাকবে না।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী