অস্ট্রেলিয়া সিরিজ বাতিল করায় পাকিস্তানের দ্বারস্থ আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৩, ১৪:০২আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৪:০২

সম্প্রতি আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। আইসিসির নির্ধারিত সুপার লিগের সিরিজ বাতিল হওয়ায় ওই সময়ে পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলতে প্রস্তাব দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 

তালেবানরা ক্ষমতায় আসার পর আফগানিস্তানে থমকে আছে মেয়েদের ক্রিকেট। সম্প্রতি তারা আরও ঘোষণা দিয়েছে যে, মেয়েদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষার দরজাও। নারীদের ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপের পরই ক্রিকেট অস্ট্রেলিয়া সিরিজ বাতিলের সিদ্ধান্ত নেয়। ওয়ানডে সুপার লিগের ওই সিরিজটি হওয়ার কথা ছিল মার্চে।

এখন ওই ফাঁকা সময়ে পাকিস্তানের সঙ্গে একটি ওয়ানডে সিরিজ খেলতে চায় এসিবি। এক সূত্র জিও টিভি জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ বাতিল করার পর এসিবি আমাদের কাছে তিনটি ওয়ানডে খেলার প্রস্তাব দিয়েছে। আমরা এখন পিএসএলের পর এক সপ্তাহের একটি উইন্ডো বের করার চেষ্টা করছি। আর সেটা হতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগেই।’

ওই সূত্র আরও জানিয়েছেন, বিকল্প সিরিজ মাঠে গড়ালে সেটা সংযুক্ত আরব আমিরাতেই আয়োজন করা হবে।

আর পুরো সিরিজটি অনুষ্ঠিত হবে সুপার লিগের আওতার বাইরে। যেহেতু আগস্টে দুই দলের আবার সুপার লিগের আওতায় একটি সিরিজ খেলার কথা।

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম