শ্রীলঙ্কাকে ১৬৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৩, ১৫:৪০আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৫:৪৫

অস্ট্রেলিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে দিশা বিশ্বাসের দল। ওপেনিংয়ে প্রত্যাশার ঝড়ের পর, চার নম্বরে নামার স্বর্ণা ঝড়ো ব্যাটিংয়ে ১৬৫ রান করে বাংলাদেশ। আর তাতে জয়ের জন্য লঙ্কানদের লক্ষ্য দাঁড়ায় ১৬৬ রানের।

বেনোনির উইলোমুর পার্ক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া বাংলাদেশ শুরুটা হয় দূর্দান্ত। দুই ওপেনার আফিয়া প্রত্যাশা ও মিষ্টি শাহা মিলে ৭৫ রানের জুটি গড়েন। হার্ডহিটার ব্যাটার প্রত্যাশা লঙ্কান পেসার নেত্রাঞ্জলির বলে বোল্ড  হলে ভাঙ্গে ওপেনিং জুটি। প্রত্যাশা ৪৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৩ রান করে আউট হন। সঙ্গীকে হারিয়ে ২৪ বলে ১৪ রান করে মিষ্টি শাহা রান আউটের শিকার হন। 

এরপর তৃতীয় উইকেটে দিলারা আক্তার ও স্বর্ণা আক্তারের অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটিতে ১৬৫ রান করে বাংলাদেশ। স্বর্ণা ২৮ বলে ৩ চার ও ২ ছক্কায় বেনোনিতে ঝড় তোলে খেলেন ৫০ রানের ইনিংস। শেষ ওভারে মাইলফলকে পৌঁছার জন্য স্বর্ণার প্রয়োজন ছিলো ১১ রানের। ২ চার, এক সিঙ্গেল ও এক ডাবলে স্বর্ণা হাফসেঞ্চুরির মাইলফলকে পৌঁছে যান। দিলারা ২৭ বলে ৩ চার ও ১ ছক্কায় খেলেন অপরাজিত ৩৬ রানের ইনিংস। 

লঙ্কান বোলারদের মধ্যে একমাত্র উইকেটটি শিকার করেন নেত্রাঞ্জলি। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম