অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকেও হারালো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৩, ১৭:৩৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৯:২৪

 ১৬৫ রানের বড় স্কোর গড়েও কঠিন চাপের মুখে পড়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত চাপকে জয় করে শেষ হাসি হেসেছে দিশা বিশ্বাসের দল। তাতে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়ে নিশ্চিত করেছে  সুপার সিক্স।

বেনোনির উইলোমুর পার্ক স্টেডিয়ামে আগে ব্যাটিং করে লঙ্কানদের ১৬৬ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। কঠিন সেই লক্ষ্যে খেলতে নেমে লঙ্কানরা শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায়। ২৪ রানে দুই ব্যাটারকে হারানোর পর তৃতীয় উইকেটে অধিনায়ক বিশমি গুনারত্নে ও দেউমী বিহঙ্গ মিলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিলেন।

শ্রীলঙ্কা ১৬ ওভারে ১২০ রানও তুলে ফেলেছিল। ১৭তম ওভারের দ্বিতীয় বলে দেউমি বিহঙ্গকে তুলে নিয়ে মারুফা ৯৬ রানের জুটি ভাঙলে ম্যাচটা ফের ঝুঁকে পড়ে বাংলাদেশের দিকে। এক প্রান্তে থেকে লঙ্কান অধিনায়ক গুনারত্নে শেষ চেষ্টা চালিয়ে গেছেন। তবে তার সেই চেষ্টা সফল হয়নি। শেষ ওভারে রান আউট হন লঙ্কান অধিনায়ক। ফেরার আগে ৫২ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৮ রানের ইনিংস খেলেন গুনারত্নে। তার আউটের পর শ্রীলঙ্কার ইনিংস থামে ১৫৫ রানে। বাংলাদেশ ম্যাচ জেতে ১০ রানে।

বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা আক্তার ১৯ রানে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। এছাড়া দিশা বিশ্বাস নেন একটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। দুই ওপেনার আফিয়া প্রত্যাশা ও মিষ্টি শাহা মিলে ৭৫ রানের জুটি উপহার দিয়েছেন। হার্ডহিটার ব্যাটার প্রত্যাশা লঙ্কান পেসার নেত্রাঞ্জলির বলে বোল্ড হলে ভাঙে ওপেনিং জুটি। প্রত্যাশা ৪৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৩ রান করে আউট হয়েছেন। সঙ্গীকে হারিয়ে ২৪ বলে ১৪ রান করে রান আউটের শিকার হন মিষ্টি শাহাও।

এরপর তৃতীয় উইকেটে দিলারা আক্তার ও স্বর্ণা আক্তারের অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটিতে ১৬৫ রান করে বাংলাদেশ। স্বর্ণা ২৮ বলে ৩ চার ও ২ ছক্কায় বেনোনিতে ঝড় তুলে ৫০ রানের ইনিংস খেলেছেন। শেষ ওভারে মাইলফলকে পৌঁছার জন্য স্বর্ণার প্রয়োজন ছিল ১১ রান। ২ চার, এক সিঙ্গেল ও এক ডাবলে স্বর্ণা হাফসেঞ্চুরির মাইলফলকে পৌঁছেছেন। দিলারা ২৭ বলে ৩ চার ও ১ ছক্কায় খেলেন অপরাজিত ৩৬ রানের ইনিংস।

লঙ্কান বোলারদের মধ্যে একমাত্র উইকেটটি শিকার করেন নেত্রাঞ্জলি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম