পাকিস্তান অধিনায়কের বিরুদ্ধে আবার যৌন কেলেঙ্কারির অভিযোগ!

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৩, ১২:৩১আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৬:০৩

ফের আলোচনায় পাকিস্তান ক্রিকেট। যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে। ভিডিও ও অন্তরঙ্গ বার্তা প্রেরণের তথ্য ভাইরাল হলে অভিযোগ উঠেছে, সতীর্থের বান্ধবীর সঙ্গে যৌন উত্তেজক বার্তা আদান প্রদান করেছেন তিনি!

ফক্স স্পোর্টস অস্ট্রেলিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল হওয়া পোস্ট থেকে দেখা গেছে অনাবৃত অবস্থায় একজন অজানা নারীর সঙ্গে অন্তরঙ্গ বার্তা প্রেরণ করছেন বাবর। যদিও বিষয়গুলোর সত্যতা এখনও পরিষ্কার নয়।

অভিযোগটি প্রথমে সামনে আসে ডাক্তার নিমো যাদব নামের একটি ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে। সেখানে বলা হয়, ‘বাবর আজম পাকিস্তানি ক্রিকেটারের প্রেমিকার সঙ্গে সেক্সটিং তথা যৌন উত্তেজক বার্তা আদান-প্রদান করছেন। এবং প্রতিশ্রুতি দিচ্ছেন তার প্রেমিক দল থেকে বাদ পড়বে না, যতক্ষণ সে এই ধরনের সেক্সটিং চালিয়ে যাবে।’

অবশ্য অ্যাকাউন্টটিকে একটি প্যারোডি পেজ হিসেবে উল্লেখ করা হলেও এই পোস্ট নিয়ে বিভক্ত হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া। অনেকেই মনে করছেন ভাইরাল হওয়া পোস্টগুলো সত্য এবং বাবর এর জন্য ঝামেলায় পড়তে যাচ্ছেন! আবার অনেকে মনে করছেন, এটা পাকিস্তান অধিনায়ককে বিপদে ফেলতে ষড়যন্ত্রের একটা অংশ। এই ঘটনার পর থেকে হ্যাশট্যাগ ‘স্টেস্ট্রং বাবর আজম ‘ টুইটারে ট্রেন্ডিং হিসেবে চলছে।

এখানে উল্লেখ্য, ২০২০ সালেও বাবরের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা হয়েছিল। কিন্তু পরের বছর সেটি তুলে নেওয়া হয়।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম