শফিকুল হক হীরার ‘কিপিং গ্লাভস’-এর মোড়ক উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫৪

মোড়ক উন্মোচন। নিজের আত্মজীবনী প্রকাশের জন্য ৭০তম জন্মদিনটাকেই বেছে নিলেন সাবেক ক্রিকেটার শফিকুল হক হীরা। সোমবার তার আত্মজীবনীমূলক বই কিপিং গ্লাভসের মোড়ক উন্মোচন করা হয়েছে। ১৯৬৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেট জীবনে পা রাখা সাবেক অধিনায়ক ও সাবেক জাতীয় দলের ম্যানেজার শফিকুল হক হীরা ৭০ বছরে পা রেখেছেন আজকের দিনটিতেই।
বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান আর জন্ম দিনের আনন্দ, সবকিছু এক সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। বইটি প্রকাশ করেছে বিশ্ব সাহিত্য ভবন। আর সৌজন্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
সোমবার মিরপুর স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পরিবারের সদস্য আর সাংবাদিকদের মাঝে ৭০তম জন্মদিন আর কেক কাটা একই সঙ্গে অনুষ্ঠিত হয়।

জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক উইকেটকিপার শফিকুল হক হীরার আত্মজীবনী নিয়ে ‘কিপিং গ্লাভস’ নামের বইটি লিখেছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শফিকুল হক হীরা, বিসিবির সাবেক পরিচালক শাকিল কাসেম, বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি, সাবেক পরিচালক ও সাবেক জাতীয় দলের অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, রাসেদ চৌধুরী ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

প্রায় এক বছর আগে শামীর চৌধুরীর লেখনিতে শফিকুর হক হীরার ‘কিপিং গ্লাভস’ এর কাজ শুরু হয়। বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের শুরুতেই এক বছর আগের সেই সব স্মৃতিময় কথা উপস্থাপন করেন শামীম চৌধুরী। এরপর একে একে সব অতিথিই শফিউল হক হীরার ক্রিকেট অধিনায়কত্ব আর উইকেট রক্ষকের জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন। সর্বশেষ জন্মদিনের কেক কেটে আর বই উন্মেচনের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান পর্ব।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম