সহযোগী রাষ্ট্রের খেলার মান বাড়াতে আরও উদ্যোগী হচ্ছে আইসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০৫

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সহযোগী ক্রিকেট খেলুড়ে দেশগুলো ভালো সাফল্য দেখিয়েছে। এইসব দেশ ভালো খেলায় তাদের ধন্যবাদ দিয়েছেন আইসিসি প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মতো টেস্ট খেলুড়ে দেশের জুনিয়র ক্রিকেটারদের বিদায় করে দিয়েছে নামিবিয়া! এছাড়া বাংলাদেশের সঙ্গে নামিবিয়া ও নেপাল ভালো শক্তি প্রয়োগ করে খেলেছে।  আইসিসির পরিকল্পনায় আছে এই সহযোগী দেশগুলোর ক্রিকেটের মান বাড়ানোর। তাদের সাফল্যে উজ্জীবিত হয়ে আইসিসি আরও বেশি কাজ করবে বলে জানিয়েছেন ডেভিড রিচার্ডসন।
সোমবার স্থানীয় এক হোটেলে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সহযোগী যে দেশগুলো দুর্দান্ত পারফর্ম করেছে, যেমন নামিবিয়া সপ্তম হয়েছে, নেপাল অষ্টম হয়েছে এবং প্লেট চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে আফগানিস্তান নবম হয়েছে। এদের পারফরম্যান্স দারুণ অনুপ্রেরণাদায়ক। আমরা শীর্ষ পর্যায়ের ক্রিকেটে আরও বেশি প্রতিযোগিতা নিশ্চিত করতে চাই। সহযোগী দেশগুলোর পারফর্ম সত্যিই অনেক অনুপ্রেরণা দিচ্ছে আমাদের।’

সহযোগী এই দেশগুলোর ক্রিকেটারদের মান বাড়ানো নিয়ে আইসিসির প্রধান নির্বাহী আরও বলেন, ‘আইসিসি যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, তা হলো খেলার মান বাড়ানো এবং শীর্ষ পর্যায়ের ক্রিকেটে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতা বাড়ানো। এই মুহূর্তে- মূল সদস্য দেশের বাইরে আনুমানিক এক মিলিয়ন ক্রিকেটার ক্রিকেট খেলছে। এখন এটা নিশ্চিত করা দরকার যাতে, ওই এক মিলিয়ন ক্রিকেটারের খেলার মান বাড়ে। গত ১৫- ২০ বছরে আইসিসির সদস্য সংখ্যা ৪৫ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০৫-এ। আফগানিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের মতো দেশের ক্রিকেটের উন্নতির জন্য আমাদের কাজ করা দরকার।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম