আমলার অবসরের ঘোষণায় ডি ভিলিয়ার্সের আবেগঘন পোস্ট

স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৩, ১৩:০৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৩:০৯

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন আগেই। গতকাল সব ধরনের ক্রিকেটকেও বিদায় বলে দিয়েছেন হাশিম আমলা। এক সময়ের সতীর্থ ও বন্ধুর বিদায়ে আবেগঘন পোস্ট দিয়েছেন লিজেন্ডারি প্রোটিয়া ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। 

আমলা ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দিলে টুইটারে ঘণ্টা খানেকের মধ্যেই হৃদয়স্পর্শী পোস্ট দেন ডি ভিলিয়ার্স, ‘হাশিম আমলা, কোন জায়গা থেকে শুরু করবো? ভেবে পাচ্ছি না। হয়তো কয়েক দিন, সপ্তাহ, মাস কিংবা বছর লেগে যাবে। তোমায় নিয়ে একটা বইও লিখে ফেলা যাবে।’

২০১৯ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান দক্ষিণ আফ্রিকান ব্যাটার আমলা। তার পর কাউন্টিতে সারেকে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপ জেতাতে গত বছর অবদান রেখেছেন। 

৩৯ বছর বয়সী আমলা পুরো ক্যারিয়ারে ডি ভিলিয়ার্সকে ভাইয়ের মতোই আগলে রেখেছিলেন। আবেগঘন মুহূর্তে সেই কথাও তুলে আনলেন ডি ভিলিয়ার্স, ‘হুমাম, সব সময় আমার পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। আমাকে ভাইয়ের মতো আগলে রেখে অনেকভাবে নিরাপদবোধ করতে তোমার ভূমিকা ছিল।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম