নাসিরের ঝড়ো ব্যাটিংয়ের পরও জেতেনি ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৩, ১৭:২৩আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৭:৫৮

হাতে উইকেট থাকলেও রান তুলতে পারছিল না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১৩ ওভারে ৮৭ রান তুলে জনসন চার্লস আউট হতেই ক্রিজে নামেন খুশদিল শাহ। তার ঝড়ো ব্যাটিংয়েই কুমিল্লার স্কোর গিয়ে ঠেকে ১৮৪ রানে। টপ অর্ডারের ব্যর্থতায় কঠিন এই লক্ষ্য ছুঁতে পারেনি ঢাকা ডমিনেটরস। অধিনায়ক নাসির হোসেনের দুর্দান্ত ইনিংসের পরও ১৫১ রানে থেমেছে ঢাকা। তাতে ৩৩ রানের জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৮৫ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে ঢাকার শুরুটা ছিল ভূতুড়ে। যেমনটা পুরো টুর্নামেন্ট জুড়েই দেখা গেছে। কুমিল্লার বিপক্ষেও সেই বৃত্ত ভাঙতে পারেনি তারা। ৩৪ রানে টপ অর্ডারের তিন ব্যাটার আউট হওয়ার পর ধাক্কা সামাল দিয়েছেন নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন ও আরিফুল হক। তাদের দৃঢ়তাতেই ৪ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে ঢাকা। ৪৫ বলে ৭ চার ও ২ ছক্কায় নাসির অপরাজিত ৬৬ রানের অধিনায়কোচিত ইনিংস খেললেও তা বৃথা গেছে শেষ পর্যন্ত। মিঠুন ৩৪ বলে ৩৬ এবং আরিফুল হক ১৭ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলেছেন।

কুমিল্লার বোলারদের মধ্যে হাসান আলী, তানভীর ইসলাম ও মোসাদ্দেক হোসেন একটি করে উইকেট নিয়েছেন।

শুরুতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া কুমিল্লা প্রথম ওভারেই উইকেট হারিয়ে বিপদ সংকেত দিয়েছে। তাসকিনের বলে ইনিংসের দ্বিতীয় বলে রানের খাতা না খুলেই আউট হন আগের ম্যাচে কুমিল্লার জয়ের নায়ক লিটন। এরপর ইমরুল ও রিজওয়ানের ৪৭ রানের জুটি ধাক্কা সামাল দিতে ভূমিকা রেখেছে। ইমরুল ২৬ বলে ৩৩ রান করে আউট হলে ক্রিজে নামেন জনসন চার্লস, খেলেন ১৯ বলে ২০ রানের ইনিংস। কুমিল্লর ‘আসল’ খেলা শুরু হয় খুশদিল নামার পর। রিজওয়ানকে সঙ্গে নিয়ে খুশদিল ৩৬ বলে ৮৪ রানের বিস্ফোরক এক জুটি গড়েন। প্রথম ১৫ ওভারে ১০০ রান তোলা এই জুটিতেই কুমিল্লা শেষ ৫ ওভারে তুলেছে ৮৪ রান। দারুণ এই ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন খুশদিল। পাকিস্তানের এই ক্রিকেটার ২৪ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলে আউট হয়েছেন।

অন্য ম্যাচগুলোর মতো এই ম্যাচেও দায়িত্বশীল ভূমিকাতে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। খুশদিলের মতো তিনিও হাফ সেঞ্চুরি পেয়েছেন। ৪৭ বলে ১ চার ও ৩ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন পাকিস্তানের এই ওপেনার।

ঢাকার বোলারদের মধ্যে তাসকিন, নাসির, ইমরান ও মুক্তার আলী একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম