অনলাইন প্রতারণা: প্রায় ২৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছে আইসিসির!

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৩, ১৬:০০আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৬:৩০

প্রতারণার শিকার হয়েছে আইসিসি। তাও আবার অনলাইনের মাধ্যমে। ক্রিকবাজের খবরে বলা হয়েছে, বেশ কয়েকবার প্রতারণার মাধ্যমে ২.৫ মিলিয়ন ডলার তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ কোটি টাকার মতো হাতিয়ে নেওয়া হয়েছে।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার দুবাই অফিস এ ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হয়নি যদিও। তবে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, ঘটনাটি যুক্তরাষ্ট্রের একটি সোর্স থেকে ফিশিংয়ের মাধ্যমে এই ঘটনাটি ঘটানো হয়েছে।

আইসিসির কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে এ নিয়ে যোগাযোগ করেছে। তবে বিষয়টি নিয়ে কোনও তথ্যই তারা সরবরাহ করছে না। বৃহস্পতিবার রাতে বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে আইসিসির অর্থ বিভাগ ও প্রধান অর্থ কর্মকর্তার মাধ্যমে।

একটি পূর্ণ সদস্য দেশের জন্য ২৬ কোটি টাকা মোটেও আহামরি কোনও অর্থ নয়। তবে যে পরিমাণ অর্থ খোয়া গেছে, সেটা আইসিসি থেকে অ্যাসোসিয়েট মেম্বারের প্রাপ্ত বার্ষিক অর্থের চার গুণ! তবে অ্যাসোসিয়েট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ওয়ানডে স্ট্যাটাসপ্রাপ্ত সহকারী সদস্য দেশ; যার র‌্যাঙ্ক ১৩ থেকে ২০তম। তারা সাধারণত ৫ লাখ থেকে দশ লাখ ডলারের মতো পেয়ে থাকে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম