টি-টোয়েন্টিতে তামিমের ৭ হাজার রান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৩, ১৭:১১আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৭:১১

ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নতুন মাইলফলক ছুঁয়েছেন তামিম ইকবাল। শুক্রবার বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন। এদিন ৫ রান পেছনে থেকে ব্যাটিংয়ে নামেন বাঁহাতি ওপেনার। ইনিংসের চতুর্থ ওভারে ফরহাদ রেজাকে ৪ মেরে তামিম এই কীর্তি গড়েছেন। 

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৪ হাজার ৫৬২ রান করে সবার ওপরে আছেন ব্যাটিং দানব ক্রিস গেইল। বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগে ফেরি করে বেড়ানো গেইল ম্যাচ খেলেছেন ৪৬৩টি। রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলা শোয়েব মালিক আছেন দুই নম্বরে। ৪৯৬ ম্যাচে তার রান ১২ হাজার ১৯৯। ক্যারিবীয় আরেক ব্যাটার কাইরন পোলার্ড ৬১৪ ম্যাচে করেছেন ১১ হাজার ৯১৫। 

তামিম তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে বিশ্ব চষে বেড়িয়েছেন। জাতীয় দল ও বিপিএল ছাড়াও খেলেছেন পাকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ইংল্যান্ডের টি-টোয়েন্টি কাপ, শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ ও নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশে। বিশ্ব একাদশেও প্রতিনিধিত্ব করেছেন তিনি। কুড়ি ওভারের ক্রিকেটে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় তামিমের অবস্থান ৩৯ নম্বরে। তামিমের আগে ৩৮ জন ক্রিকেটার আছেন। মহেন্দ্র সিং ধোনির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন বাংলাদেশের সেরা এই ওপেনার।  ভারতীয় সাবেক অধিনায়কের রান ৭ হাজার ৭২। এই রিপোর্ট লেখা পর্যন্ত তামিম ৭ হাজার ৩৭ রানে অপরাজিত আছেন।

চট্টগ্রামের বিপক্ষে ম্যাচের আগে ২৪২ ম্যাচে ২৪১ ইনিংস ব্যাট করে তার হাফসেঞ্চুরি ৪৫টি, সেঞ্চুরি চারটি। ক্রিকেটের ছোট ফরম্যাটে শীর্ষ বাংলাদেশি ব্যাটসম্যানের তালিকায় তার পরেই আছেন সাকিব আল হাসান। ৩৫৭ ইনিংসে তার রান ৬ হাজার ৫৪৬।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম