নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৩, ২২:২৭আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১২:২৭

আগামী ৯ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে একটু আগেভাগেই দেশ ছাড়ছেন সালমা-জোত্যি-নিগাররা। আগামী সোমবার দেশ ছাড়বেন তারা। তার আগে শনিবার ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলমান অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে ভালো খেলে মূল দলে সুযোগ পেয়েছেন স্বর্ণা আক্তার ও অধিনায়ক দিশা বিশ্বাস।

বিশ্বকাপের আগে ভালো প্রস্তুতির জন্য নারীদের প্রস্তুতির সেরা মঞ্চ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। আইসিসির অধীনে অনুশীলন শুরুর ১০ দিন আগে তাদের দক্ষিণ আফ্রিকায় পাঠাচ্ছে বিসিবি। নিজেদের খরচে অনুশীলনের পাশাপাশি ম্যাচও আয়োজন করছে তারা। মূল মঞ্চে মাঠে নামার আগে ৪টি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে নিগার সুলতানার দল। দুটি নিজেদের খরচে, বাকি দুটি আইসিসির আয়োজনে।

আগামী ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন সালমা-জোত্যি-নিগাররা। আইসিসির আয়োজনে ৬ ও ৮ ফেব্রুয়ারি ম্যাচ খেলবেন পাকিস্তান ও ভারতের বিপক্ষে। বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে।

১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ-যাত্রা। এরপর ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া, ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ বাংলাদেশের।

কুড়ি ওভারের বিশ্বকাপে বাংলাদেশের রেকর্ড একেবারেই বিবর্ণ। ১৭ ম্যাচে মাত্র ২টি ম্যাচ জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা। সেটাও ২০১৪ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে। সিলেটে হারিয়েছিল শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে। এরপর ২০১৬, ২০১৮ ও ২০২০ সালে বিশ্বকাপে অংশগ্রহণ করলেও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ।

বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ দল
নিগার সুলতানা জোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, ও সোবহানা মোস্তারি।

স্টান্ডবাই
রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক পিংকি ও শারমীন আক্তার সুপ্তা।

/আরআই/এনএআর/
সম্পর্কিত
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত
ব্যাটিং বিপর্যয়ের কোনও অজুহাত নেই: শান্ত
সর্বশেষ খবর
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি