একাদশে থেকেও ব্যাটিংয়ে নামেননি আফিফ, চট্টগ্রাম হারলো ৫৫ রানে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৩, ১৭:৩০আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৮:০৩

৪৭ রানে পড়ে যায় ৩ উইকেট। চাপে পড়ে যাওয়ার মুহূর্ত থেকেই লড়াই চালিয়ে গেলেন শোয়েব মালিক। তার ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৭৯ রানের বড় সংগ্রহ পেয়েছিল রংপুর রাইডার্স। জবাবে ১২৪ রানেই শেষ হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংস।

অবশ্য ৫৫ রানে ম্যাচ জিতেও আলোচনায় নেই রংপুর রাইডার্স। ম্যাচের পর আলোচনায় চলে আসেন আফিফ হোসেন! কারণ, একাদশে থাকার পরেও চট্টগ্রামের হয়ে বিস্ময়করভাবে ব্যাটিং করতে নামেননি তিনি! তাই স্কোরবোর্ডেও লেখা হয়েছে ‘অ্যাবসেন্ট হার্ট’। ম্যানেজমেন্ট জানিয়েছে, শরীরে জ্বর থাকায় তাকে হোটেলে ফেরত পাঠানো হয়েছে। অথচ শুরুতে ২ ওভার বোলিং করে উইকেটশূন্য ছিলেন তিনি!

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজই বিপিএলের তৃতীয় পর্ব শুরু হয়েছে। আগে ব্যাটিং করে চট্টগ্রামকে ১৮০ রানের লক্ষ্য দেয় রংপুর। বিপরীতে ১১ রানে তিন ব্যাটারকে হারিয়ে শুরুতেই ভেঙে পড়ে চট্টগ্রামের টপ অর্ডার। এরপর চতুর্থ উইকেটে দরবেশ রসূলী ও শুভাগত হোম মিলে ৬৬ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেছেন। রসূলী ১৭ বলে ২২ রান করে আউট হয়েছেন।

এরপর জিয়াউর রহমানকে (২৬) নিয়ে ২৬ রানের জুটি গড়েন শুভাগত। এক প্রান্ত আগলে রেখে চেষ্টা চালালেও বাকি ব্যাটারদের ব্যর্থতায় ২১ বল আগেই ১২৪ রানে ‘অলআউট’ হয়ে যায় চট্টগ্রাম। শুভাগত ৩১ বলে ৫২ রান করে আউট হয়েছেন। অথচ দলের এমন বিপর্যয়েও আফিফ হোসেনকে মাঠে নামানো হয়নি। তাতে ১৬.৩ ওভারেই শেষ হয় চট্টগ্রামের ইনিংস। 

রংপুরের বোলারদের মধ্যে হারিস রউফ ১৭ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। রাকিবুল হাসান ২৪ রানে নেন সর্বোচ্চ দুটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রংপুর ৬ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করেছে। ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান। এদিন ৪৫ বলে সর্বোচ্চ ৭৫ রানে অপরাজিত ছিলেন মালিক। হাফ সেঞ্চুরি করেছেন ২৯ বলে। ৫টি করে চার ও ছয়ে তার ইনিংসটি সাজানো ছিল। এছাড়া আজমতুল্লাহ ওমরজাই ২৪ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। ৪টি ছয় ও ১টি চার হাঁকিয়েছেন এই আফগান।

অন্য ম্যাচের মতো আজও নাঈম ধীরগতির ইনিংস খেলেছেন। ২৯ বলে ৩৪ রান করেন ওপেনিংয়ে নেমে। আরেক ওপেনার শেখ মেহেদী হাসান ১ রানে আউট হয়েছেন। ওপেনিং থেকে তিনে নামা পারভেজ হোসেন ইমনও ব্যর্থ ছিলেন। ১০ বলে ৬ রান করেন এই বাঁহাতি ব্যাটার।

চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন পেসার মেহেদী হাসান রানা। তবে তিনি ছিলেন বেশ খরুচে। ৪ ওভারে রান দিয়েছেন ৩৯টি। এছাড়া ২টি উইকেট নিয়েছেন শুভাগত হোম।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম