ওয়েস্ট ইন্ডিজের ‘পারফরম্যান্স মেন্টর’ লারা

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৩, ১৫:৩০আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৫:৩৩

ক্রিকেটে আগের সেই অপ্রতিরোধ্য ওয়েস্ট ইন্ডিজকে আর দেখা যাচ্ছে না। ভাগ্য বদলাতে তারা ঝুঁকেছে ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারার কাছে। কিংবদন্তি এই ক্রিকেটারকে ওয়েস্ট ইন্ডিজের ‘পারফরম্যান্স মেন্টর’ হিসেবে নিয়োগ দিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। 

নতুন দায়িত্বে লারা সব ফরম্যাটে বোর্ডের একাডেমির সঙ্গে কাজ করবেন। সাহায্য করবেন সব কোচকে। পাশাপাশি খেলোয়াড়দের কৌশলগত পরামর্শ ও তাদের ‘গেম সেন্স’ উন্নয়নে নিবিড়ভাবে ক্রিকেট ডিরেক্টর জিমি অ্যাডামসের সঙ্গেও কাজ করবেন তিনি।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বিবৃতিতে লারা বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় খেলোয়াড় ও কোচদের সঙ্গে সময় কাটিয়ে এবং বোর্ডের সঙ্গে আলোচনার ভিত্তিতে মনে হয়েছে মানসিকভাবে ও কৌশলগত সাফল্যের জন্য ওদের সাহায্য করতে পারবো।’

লারার প্রথম অ্যাসাইনমেন্টটি হবে টেস্ট দলের সঙ্গে। যারা এরই মধ্যে জিম্বাবুয়েতে রয়েছেন। বুলাওয়েতে ৪ ফেব্রুয়ারির আগে দলের প্রস্তুতিতে ভূমিকা রাখবেন তিনি।

সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স সমালোচনার জন্ম দিয়েছে। গত মাসে অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে ২-০ তে উড়ে গেছে। ছিটকে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডেও। এই ব্যর্থতায় সাদা বলের ক্রিকেট থেকে অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন নিকোলাস পুরান। যে ব্যর্থতার জন্য পর্যালোচনা কমিটি করা হলে তাতে কাজ করেছেন লারা।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এটা পরিষ্কার করেনি লারা কতদিন বোর্ডের সঙ্গে কাজ করবেন। তবে এই দায়িত্বের সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচেরও দায়িত্বে থাকবেন তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম